আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

মডেলিং দিয়ে পথচলা শুরু হলেও অভিনয়ের প্রতি আলাদা টান অনুভব করেন নীহা চৌধুরী। তার কাছে মডেলিং ও অভিনয় দুটিই ভালো লাগার জায়গা। তবে অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ তাকে বেশি আকর্ষণ করে। প্রচলিত ইমেজের বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্রে কাজ করা, নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এবং সময়ের সঙ্গে নিজেকে পরিণত শিল্পী হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। সম্প্রতি নিজের ক্যারিয়ার, অভিনয়ের চ্যালেঞ্জ, সামাজিক মাধ্যম এবং অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

মডেলিং থেকে অভিনয়ে আসার এই যাত্রায় নিজেকে কতটা বদলাতে হয়েছে? সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোথায়?

মডেলিং ও অভিনয় সম্পূর্ণ ভিন্ন দুটি জগৎ। মডেলিং থেকে অভিনয়ে আসা মানে শুধু একটি মাধ্যম পরিবর্তন নয়; বরং নিজের নতুন একটি দিক আবিষ্কার করা। মডেলিংয়ে ক্যামেরার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। কিন্তু অভিনয়ে কখনো কখনো নিজের সৌন্দর্য, ব্যক্তিত্ব, এমনকি স্বাভাবিক সত্তাকেও আড়ালে রেখে অন্য একজন মানুষের জীবনধারণ করতে হয়।

আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে একটি নির্দিষ্ট ইমেজের মধ্যে আটকে না রাখা। আমি চাই না, মানুষ শুধু আমার বাহ্যিক সৌন্দর্য দিয়ে আমাকে বিচার করুক। আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক। এখনো শিখছি, নিজেকে তৈরি করছি। আমার মনে হয়, শেখার এই মানসিকতাই আমাকে সামনে এগিয়ে নেবে।

মডেলিংয়ে গ্ল্যামার বেশি চোখে পড়ে, আর অভিনয়ে জরুরি হয়ে ওঠে চরিত্র। দুই মাধ্যমের মধ্যে কোনটিতে নিজেকে বেশি স্বচ্ছন্দ মনে করেন?

দুটি মাধ্যমই আমার ভালো লাগে। তবে অভিনয়ে নিজেকে ভাঙা-গড়ার যে সুযোগ আছে, তা আমাকে বেশি টানে। মডেলিংয়ে একটি নির্দিষ্ট মুহূর্তে নিজেকে প্রকাশ করতে হয়। অন্যদিকে, অভিনয়ে একটি চরিত্রের ভেতরে থেকে তার অনুভূতি, দুর্বলতা, রাগ ও কষ্ট প্রকাশের সুযোগ থাকে।

আমি গ্ল্যামার পছন্দ করি, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু গ্ল্যামারই যেন আমার পরিচয়ের শেষ কথা না হয়। আমি এমন জায়গায় যেতে চাই, যেখানে মানুষ আমার সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি অভিনয় নিয়েও কথা বলবে। আমার কাছে সেটাই হবে সত্যিকারের অর্জন।

অভিনয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে চান কীভাবে? এমন কোনো চরিত্র আছে, যেটিতে অভিনয়ের স্বপ্ন দেখেন?

আমি চাই না, শুধু প্রচলিত নায়িকার চরিত্রে অভিনয় করেই আমার পরিচিতি তৈরি হোক। এমন চরিত্রে অভিনয় করতে চাই, যাদের নিজস্ব মতামত আছে, যারা ভুল করে, ভেঙে পড়ে, আবার নিজেদের মতো করে ঘুরে দাঁড়ায়। একজন নারী বাস্তবজীবনে নানা আবেগের মধ্য দিয়ে যান। আমি সেগুলো পর্দায় তুলে ধরতে চাই।

আমার স্বপ্ন, এমন একটি চরিত্রে অভিনয় করা, যে বাইরে থেকে খুব শক্ত, কিন্তু ভেতরে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে। তার গল্পে ভালোবাসা থাকবে, দ্বন্দ্ব থাকবে, হয়তো কিছু ভুল সিদ্ধান্তও থাকবে। কিন্তু সে শুধু অন্য কারও গল্পের অংশ হবে না; বরং নিজের গল্পের কেন্দ্র হয়ে উঠবে। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই, যা দেখার পর দর্শক সহজে ভুলতে পারবেন না।

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাইয়ের সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ পূজায় নারিকেলের নাড়ু তৈরির সহজ রেসিপি উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ব্যাপক সংঘর্ষ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, চার দিন পর তদন্ত কমিটি হিন্দু সম্প্রদায়ের মাঝে এমপি আলিমের ১০ লাখ টাকা বিতরণ একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাইয়ের সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ পূজায় নারিকেলের নাড়ু তৈরির সহজ রেসিপি উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ব্যাপক সংঘর্ষ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, চার দিন পর তদন্ত কমিটি হিন্দু সম্প্রদায়ের মাঝে এমপি আলিমের ১০ লাখ টাকা বিতরণ একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি