আয়ুষ্মানের সঙ্গে বক্স অফিসের সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল অধ্যয়নের সিনেমা

 

বলিউড অভিনেতা অধ্যয়ন সুমানের সিনেমা ‘ম্যায় না রহা মেরা’র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবর মুক্তির কথা থাকলেও ছবিটি এখন প্রেক্ষাগৃহে আসবে ১১ ডিসেম্বর। অভিনেতা আয়ুষ্মান খুরানার সিনেমা ‘থামা’র সঙ্গে বক্স অফিসের সংঘর্ষ এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সিনেমাটিতে অধ্যয়ন সুমানের বিপরীতে অভিনয় করেছেন দিবিতা রায়। প্রেম, বিচ্ছেদ ও অহংকারের জটিলতা নিয়ে নির্মিত রোমান্টিক মিউজিক্যাল ছবিটি পরিচালনা করেছেন অমিত কাসারিয়া।

মুক্তির তারিখ পরিবর্তন প্রসঙ্গে অধ্যয়ন বলেন, ‘ম্যায় না রহা মেরা আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত একটি সিনেমা। আমরা চাই, দর্শকরা এর আবেগগুলো ঠিক সেভাবেই অনুভব করুন, যেভাবে আমরা কল্পনা করেছি। সিনেমাটির জন্য সঠিক মুক্তির সময় বেছে নেওয়া গুরুত্বপূর্ণ ছিল।’

প্রযোজক ধর্মেশ সাংগানি জানান, দর্শকদের কাছে সিনেমাটি যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়টি বিবেচনা করেই মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সিনেমাটির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এ ছাড়া ‘শায়াদ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন রেখা ভরদ্বাজ। সাংগানি ব্রাদার্স মোশন পিকচার্স ও টি-সিরিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাইয়ের সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ পূজায় নারিকেলের নাড়ু তৈরির সহজ রেসিপি উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ব্যাপক সংঘর্ষ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, চার দিন পর তদন্ত কমিটি হিন্দু সম্প্রদায়ের মাঝে এমপি আলিমের ১০ লাখ টাকা বিতরণ একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাইয়ের সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ পূজায় নারিকেলের নাড়ু তৈরির সহজ রেসিপি উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ব্যাপক সংঘর্ষ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, চার দিন পর তদন্ত কমিটি হিন্দু সম্প্রদায়ের মাঝে এমপি আলিমের ১০ লাখ টাকা বিতরণ একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি