কক্সবাজারে ঢেউয়ের তোড়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে নেমে ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড় ৪টার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এতে এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। ঢাকা থেকে ঘুরতে আসা ১২ জনের একটি ভ্রমণদলের মধ্যে পাঁচ সদস্য একসঙ্গে গোসলে নামলে এ বিপদের মুখে পড়েন। পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জনের একটি দল হিমছড়ি সৈকতে বেড়াতে যায়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও লাইফগার্ড কর্মীরা দ্রুত চেষ্টা চালিয়ে তিনজনকে সাগর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওসি এ কে ফজলুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি, তবে তা শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে, নিখোঁজ অপর দুই পর্যটকের সন্ধানে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হলেও তাদের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ দুজনকে উদ্ধারে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি।

সৈকতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সি-সেফ লাইফগার্ডের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, হিমছড়ি ও দরিয়ানগরসহ কক্সবাজার উপকূলের বিভিন্ন স্থানে অন্তত ২০টি বিপজ্জনক গুপ্তখাল তৈরি হয়েছে। ঝুকিপূর্ণ এসব পয়েন্টে লাল নিশানা টানিয়ে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও অনেক পর্যটক তা না মেনে সাগরে নামছেন, যার ফলে এমন দুর্ঘটনা ঘটছে।

শিরোনাম :
এক দিনে ১৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চরম বিপর্যয়ে কক্সবাজারে ঢেউয়ের তোড়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ দেড় মাস পর লঞ্চঘাট থেকে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র জাপান সফর: ভূ-রাজনীতির নতুন ছকে বাংলাদেশের সম্ভাবনা সৌদি আরবে ফ্লাইট বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কক্সবাজার সৈকতে সম্প্রীতির মিলনমেলা, ৩৮০ প্রতিমা বিসর্জন চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: আক্রান্ত ৬ হাজার ছাড়াল সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু এক দিনে ১৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চরম বিপর্যয়ে কক্সবাজারে ঢেউয়ের তোড়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ দেড় মাস পর লঞ্চঘাট থেকে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র জাপান সফর: ভূ-রাজনীতির নতুন ছকে বাংলাদেশের সম্ভাবনা সৌদি আরবে ফ্লাইট বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কক্সবাজার সৈকতে সম্প্রীতির মিলনমেলা, ৩৮০ প্রতিমা বিসর্জন চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: আক্রান্ত ৬ হাজার ছাড়াল সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু