গাজা যুদ্ধে অংশ নেওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীর দুই সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মাত্র এক ঘণ্টার ব্যবধানে তারা প্রাণ হারান। এর মধ্যে একজন তেলআবিবের উত্তরে নেতানিয়া শহরে এবং অন্যজন অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে মারা গেছেন। গাজা উপত্যকায় দীর্ঘ সময় লড়াইয়ের পর তারা তীব্র মানসিক সংকটে ভুগছিলেন বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।
গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরাইলি সেনাদের মধ্যে এ ধরনের ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২১ জন ইসরাইলি সেনার মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। অথচ গাজায় যুদ্ধ শুরুর আগের একই সময়ের তুলনায় এই সংখ্যা ছিল ১২ জন।

