তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার আশঙ্কায় গত তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটটি পুনরায় সচল করা হয়েছে। আজ রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি ব্যবহারকারীদের জন্য খুলে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সম্ভাব্য সাইবার নিরাপত্তার ঝুঁকি ও ওয়েবসাইটের ত্রুটি যাচাই করার উদ্দেশ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ঝুঁকি নিরসন হওয়ায় সাইটটি ফের স্বাভাবিক করা হয়েছে।

তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং সেবা কার্যক্রম সচল ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিশ্বব্যাপী বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে সম্প্রতি দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি ধরা পড়ে। এই ত্রুটির বিষয়টি জানাজানি হওয়ার পর গত বুধবার রাত থেকে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান সতর্কতা হিসেবে তাদের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। বিবিসি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, এই ত্রুটি কাজে লাগিয়ে বিশ্বজুড়ে লাখ লাখ বার হ্যাকিংয়ের অপচেষ্টা চালানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সময়ে সরকারি সেবা, ব্যাংকিং ও ই-কমার্সের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো অনেকাংশেই ইন্টারনেটের ওপর নির্ভরশীল। পিএইচপি ল্যাঙ্গুয়েজের এই নিরাপত্তাজনিত দুর্বলতা বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

শিরোনাম :
সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ জাপান সফর: স্থগিত হলো একনেকের নির্ধারিত বৈঠক মেহেরপুরে ১০ কোটির পানি শোধনাগার চার বছরেও অচল সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত রংপুরে অটোরিকশা চুরির চেষ্টায় গণপিটুনিতে নিহত দুই চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সৌদির মক্কা-মদিনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল প্রতিরক্ষা বাহিনী আজই তেহরানে সামরিক অভিযানের পথ খোলা রেখেছেন ট্রাম্প সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ জাপান সফর: স্থগিত হলো একনেকের নির্ধারিত বৈঠক মেহেরপুরে ১০ কোটির পানি শোধনাগার চার বছরেও অচল সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত রংপুরে অটোরিকশা চুরির চেষ্টায় গণপিটুনিতে নিহত দুই চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সৌদির মক্কা-মদিনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল প্রতিরক্ষা বাহিনী আজই তেহরানে সামরিক অভিযানের পথ খোলা রেখেছেন ট্রাম্প