চীনের তিব্বতে আঘাত হেনেছে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ১৮ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ভূমিকম্পের আঘাতে শত শত বাড়িঘর ধসে পড়েছে এবং অনেকে আহত হয়েছেন। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভূমিকম্পটি আঘাত হানে তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত জনবিরল পার্বত্য এলাকা নাগকুতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত এই দুর্গম অঞ্চলে ক্ষয়ক্ষতি ও উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, ভূমিকম্পের কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া আরও জটিল হতে পারে।

