দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করা হয়, যা ওইদিন সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা দরে বিক্রি হবে।

