নতুন হামলা হলে উপসাগরীয় তেলের স্থাপনায় আঘাত হানার হুমকি

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানে নতুন কোনো সামরিক অভিযান চালায়, তবে এর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু আবারও হামলা চালালে ইরানের জন্য কোনো ‘রেড লাইন’ বা সীমাবদ্ধতা অবশিষ্ট থাকবে না। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনা, আন্ডারসি ক্যাবল, ডেটাসেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে জানানো হয়েছে।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানে যৌথ হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন ও তেল আবিব। এ বিষয়ে আলোচনা করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে হরমুজ প্রণালিতে বুধবার কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই উত্তেজনার আঁচ পড়েছে বিশ্ববাজারে, যেখানে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৩.৪ ডলারে (প্রায় ১৩ হাজার ৬০০ টাকা) পৌঁছেছে। নভেম্বরের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বড় আকারে বৃদ্ধির পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।

ইরানি বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে পুরো অঞ্চলের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। তবে সামগ্রিক সংকট নিরসনে তেহরান পারমাণবিক ইস্যুতে আলোচনার পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছে।

শিরোনাম :
বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ দর্শকদের নতুন হামলা হলে উপসাগরীয় তেলের স্থাপনায় আঘাত হানার হুমকি দুই পা হারিয়েও অলৌকিক উপায়ে বাঁচলেন ইউক্রেনীয় সেনা সৌদি হামলায় নিহত শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি বগুড়ায় ভারতের মুসলিমদের অধিকার নিয়েও সোচ্চার হওয়ার আহ্বান এনসিপি নেতার গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই ও বিএনপি নেতা নিহত দেশের বাজারে কমল স্বর্ণের দাম গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২ গাজা যুদ্ধফেরত দুই ইসরাইলি সেনার অস্বাভাবিক মৃত্যু তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের প্রাণহানি বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ দর্শকদের নতুন হামলা হলে উপসাগরীয় তেলের স্থাপনায় আঘাত হানার হুমকি দুই পা হারিয়েও অলৌকিক উপায়ে বাঁচলেন ইউক্রেনীয় সেনা সৌদি হামলায় নিহত শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি বগুড়ায় ভারতের মুসলিমদের অধিকার নিয়েও সোচ্চার হওয়ার আহ্বান এনসিপি নেতার গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই ও বিএনপি নেতা নিহত দেশের বাজারে কমল স্বর্ণের দাম গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২ গাজা যুদ্ধফেরত দুই ইসরাইলি সেনার অস্বাভাবিক মৃত্যু তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের প্রাণহানি