প্রেসে ককটেল হামলা, উদ্বেগ জানাল জামায়াত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নিজস্ব ছাপাখানার সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। ছাপাখানা বা সংবাদপত্রের দপ্তরে এমন হামলার ঘটনা কেবল স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি নয়, বরং এটি সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত। তিনি এই হামলায় আহত ছাপাখানার নিরাপত্তারক্ষী আকতার হোসেন এবং নিকটস্থ পানের দোকানি রিনা খানমের সুস্থতা কামনা করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতে বা ভয়ভীতি ছড়াতে যেকোনো ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রেসের সামনে দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলগুলোর একটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে। ঘটনার খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালালেও কাউকে আটক করতে সক্ষম হয়নি। পরে পুলিশ দুর্বৃত্তদের ধরতে আশপাশের এলাকায় রেকি করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লালটেপ মোড়ানো আরেকটি অবিস্ফোরিত অবস্থায় সেখানে পড়ে ছিল।

শিরোনাম :
ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা: সখীপুরে যুবদল নেতা দল থেকে বহিষ্কৃত প্রেসে ককটেল হামলা, উদ্বেগ জানাল জামায়াত ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ৫.২ মাত্রার ভূমিকম্প নোয়াখালীতে শ্বশুরের মৃত্যু শোকে পুত্রবধূরও মৃত্যু মিশিগানে ডেমোক্রেট প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ বললেন ডোনাল্ড ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা, পরাজিত বোলসোনারো মানিকগঞ্জে খর্বাকৃতির চার ভাই-বোনের কষ্টের জীবন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষকে নেইমারের হুমকি ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা: সখীপুরে যুবদল নেতা দল থেকে বহিষ্কৃত প্রেসে ককটেল হামলা, উদ্বেগ জানাল জামায়াত ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ৫.২ মাত্রার ভূমিকম্প নোয়াখালীতে শ্বশুরের মৃত্যু শোকে পুত্রবধূরও মৃত্যু মিশিগানে ডেমোক্রেট প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ বললেন ডোনাল্ড ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা, পরাজিত বোলসোনারো মানিকগঞ্জে খর্বাকৃতির চার ভাই-বোনের কষ্টের জীবন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষকে নেইমারের হুমকি