যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন হামলার পরিকল্পনা ঘিরে বাড়ছে উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ইসরাইলে সংসদ নির্বাচন এবং যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দুই দেশ ইরানে নতুন করে তীব্র সামরিক হামলা চালানোর জন্য নির্দিষ্ট পরিকল্পনা সাজিয়েছে। এই স্বল্পমেয়াদি কিন্তু কঠোর অভিযানের অংশ হিসেবে উভয় দেশের সামরিক বাহিনী সম্প্রতি মহড়া জোরদার করেছে। বিশেষ করে ইরাকের আকাশসীমা ব্যবহার করে বিমান হামলার কৌশল অনুশীলনে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সপ্তাহে ইসরাইল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্ভাব্য এই হামলার রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করেছেন।

হামলার সম্ভাব্য তালিকায় ইরানের পারমাণবিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভাণ্ডার রয়েছে। কিছু মার্কিন কর্মকর্তার ধারণা, এই বড় ধরনের হামলা ইরানের অর্থনীতিকে ধসের মুখে ফেলবে এবং দেশটির ওপর কূটনৈতিক চাপের সৃষ্টি করবে। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে বেশ কয়েকবার বড় ধরনের অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করার পরও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন। ফলে এবারও তিনি এই হামলার চূড়ান্ত অনুমোদন দেবেন কি না, তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা রয়ে গেছে। তাছাড়া, নির্বাচন ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঝুঁকি এড়াতে ভোটের আগে বড় কোনো সামরিক পদক্ষেপে যাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে তেহরান কঠোর হুশিয়ারি দিয়ে বলেছে, নতুন কোনো হামলা চালানো হলে তারা কেবল বাণিজ্যিক জাহাজ বা জ্বালানি অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানের মধ্যস্থতাকারীদের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মাদি স্পষ্ট করেছেন, ওয়াশিংটন যে চিন্তা করছে যে ৭২ ঘণ্টার মধ্যে অভিযান শেষ হবে, তা সম্পূর্ণ কাল্পনিক। তেহরানের ভাষ্যমতে, এবারকার প্রতিরোধ হবে আরও কৌশলী ও তীব্র। বিশেষ করে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা হলে তারা পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরবের তেল শোধনাগারে আক্রমণ চালাবে, যার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ভয়াবহভাবে বেড়ে যাবে।

চলতি নভেম্বরের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির সমাবেশ পূর্ণতা পাবে, যেখানে তিনটি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও হাজার হাজার মেরিন সেনা মোতায়েন থাকবে। তবে ২৭শে অক্টোবরের ইসরাইলি নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এই সংকটকে আরও জটিল করে তুলেছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেজন্য সব ধরনের বিকল্প এখনো খোলা রয়েছে।

শিরোনাম :
৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয় খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে মৃত্যুর ঘটনা খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উছ্বাস হুথিদের: রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার: ডিবি পুলিশের বড় অভিযান দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে জাপান সফরকালে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী এক্স নিয়ে এল নতুন বোনাস, ১৫ ভিডিওতে ৩ হাজার জামায়াত এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মাছুম ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয় খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে মৃত্যুর ঘটনা খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উছ্বাস হুথিদের: রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার: ডিবি পুলিশের বড় অভিযান দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে জাপান সফরকালে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী এক্স নিয়ে এল নতুন বোনাস, ১৫ ভিডিওতে ৩ হাজার জামায়াত এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মাছুম