হাম উপসর্গে থামল আরও ৬ জনের প্রাণ

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৩৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন।

এ সময়ে হাম সন্দেহে মোট ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে আক্রান্তদের মধ্যে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাইয়ের সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ পূজায় নারিকেলের নাড়ু তৈরির সহজ রেসিপি উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ব্যাপক সংঘর্ষ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, চার দিন পর তদন্ত কমিটি হিন্দু সম্প্রদায়ের মাঝে এমপি আলিমের ১০ লাখ টাকা বিতরণ একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাইয়ের সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ পূজায় নারিকেলের নাড়ু তৈরির সহজ রেসিপি উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ব্যাপক সংঘর্ষ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, চার দিন পর তদন্ত কমিটি হিন্দু সম্প্রদায়ের মাঝে এমপি আলিমের ১০ লাখ টাকা বিতরণ একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি