NE

News Elementor

What's Hot

হিন্দু সম্প্রদায়ের মাঝে এমপি আলিমের ১০ লাখ টাকা বিতরণ

Table of Content

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ও অসহায় হিন্দু পরিবারের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এনায়েতপুর ও বেলকুচি এলাকার ৯৬টি মন্দির কমিটির নেতাদের হাতে এসব উপহার তুলে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন।

এ সময় বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান সিকদার, পূজা উদ্‌যাপন পরিষদের বেলকুচি শাখার সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক ডা. অমৃত নারায়ণ দে এবং বেলকুচি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শঙ্কর শাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। প্রতিটি ধর্মের মানুষ যাতে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে এই সামান্য উপহার পৌঁছে দেওয়া হয়েছে।’

এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

NurMohammad

rplmkg@gmail.com http://dainikbangladesh.live

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

Trending News

Editor's Picks

ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাইয়ের সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA) কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি আনন্দঘন গেট-টুগেদার আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সার্বিক মতামত...

পূজায় নারিকেলের নাড়ু তৈরির সহজ রেসিপি

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তবে পূজার অন্যতম আকর্ষণ হলো সুস্বাদু সব খাবার। আর নারেকেলের নাড়ু ছাড়া পূজার খাবার জমেই না যেন। চলুন জেনে নিন নারিকেলের নাড়ু তৈরির রেসিপি- উপকরণ: নারিকেল- ১টি আখের গুড়- ২০০ গ্রাম ঘি- ১ টেবিল চামচ ভাজা তিল- ২ টেবিল চামচ...

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ

বন্ড ও ফ্রি অব কস্ট (এফওসি) সুবিধায় আমদানি করা কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি এবং যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে প্রায় ১৩ কোটি টাকার শুল্ক-কর ফাঁকির অভিযোগ উঠেছে মেসার্স উইলিয়ামস সোয়েটার্স লিমিটেডের বিরুদ্ধে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত...

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে...

পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায়

লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল- সব মিলিয়ে পরীমণির রূপে যেন ফুটে উঠেছে দেবীর প্রতিচ্ছবি। আজ রবিবার (১৮ অক্টোবর) ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে ধরা দিয়ে মুগ্ধতা ছড়ালেন এই চিত্রনায়িকা। সেই বিশেষ সাজের ভিডিও প্রকাশ করতেই প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি। তার সাজসজ্জায় ফুটে উঠেছে দুর্গাপূজার চিরচেনা আবহ। কোনো পূজামণ্ডপে এভাবে...

সম্পাদকঃ নুর মোহাম্মদ

প্রকাশকঃ মো: মাহবুব আলম

জনপ্রিয় ক্যাটাগরি

অবশ্যই পড়ুন

©২০২৬ দৈনিক বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। ডিজাইন ও ডেভেলপ করেছেন MediaTech