বাংলাদেশে ক্যাননের নতুন ৪ মডেলের ক্যামেরা আনলো স্মার্ট টেকনোলজিস

বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের জন্য চারটি ক্যানন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গতকাল সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘ইমেজারি ইন মোশন’ পাওয়ার্ড বাই ক্যানন এন্ড স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড শীর্ষক অনুষ্ঠানে ক্যানন EOS C50, ক্যানন XA65, ক্যানন XF605 এবং ক্যানন PTZ CR N100 উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্প্রচার পেশাজীবী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, এস এম আবদুর রহমান, ডিরেক্টর জেনারেল, গণযোগাযোগ অধিদপ্তর, ক্যানন হেড অব বিজনেস নূর মো: শাহরিয়ার, ক্যানন সিঙ্গাপুরের মার্কেটিং ম্যানেজার জনি এনজি এবং ক্যানন, টেরিস ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ক্যাননের পেশাদার ইমেজিং প্রযুক্তি, আধুনিক সম্প্রচারব্যবস্থা, চলচ্চিত্র নির্মাণ এবং ভিডিও প্রোডাকশনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে টেলিভিশন সম্প্রচার, স্টুডিও প্রোডাকশন, চলচ্চিত্র নির্মাণ এবং পেশাদার ভিডিও ধারণের ক্ষেত্রে আধুনিক ক্যামেরা প্রযুক্তির ব্যবহার ও কর্মপ্রবাহ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

উন্মোচিত চারটি পণ্যের মাধ্যমে পেশাদার ইমেজিংয়ের বিভিন্ন চাহিদা ও প্রোডাকশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়। পাশাপাশি ক্যাননের সিনেমা ও পেশাদার ভিডিও ক্যামেরা প্রযুক্তি এবং প্যান-টিল্ট-জুম ক্যামেরার ব্যবহার ও কর্মপ্রবাহ নিয়ে পৃথক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাননের পাশাপাশি পেশাদার ক্যামেরা সাপোর্ট সলিউশন ব্র্যান্ড টেরিসের ট্রাইপড এবং পেশাদার আলোকসজ্জা ব্র্যান্ড অ্যাপারচারের লাইটিং পণ্যও প্রদর্শন করা হয়। এসব পণ্য সম্প্রচার, স্টুডিও, চলচ্চিত্র নির্মাণ, বিজ্ঞাপনচিত্র, ডকুমেন্টারি এবং বিভিন্ন ধরনের ভিডিও প্রোডাকশনের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীদের জন্য পণ্যগুলো সরাসরি দেখার, প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ রাখা হয়।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের প্রযুক্তি খাতে পণ্য বিতরণ, সেবা, সমাধান ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাজারে আধুনিক প্রযুক্তি ও পেশাদার সমাধান পৌঁছে দিতে কাজ করছে।

‘ইমেজারি ইন মোশন’ আয়োজনের মাধ্যমে ক্যানন ও স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের সম্প্রচার ও চলচ্চিত্র নির্মাণ খাতের পেশাজীবীদের সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, আধুনিক ইমেজিং সমাধান পরিচিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।

শিরোনাম :
রিয়াদে হামলায় নিহত শাহেদ আহম্মেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: দুই বাংলাদেশির বিষয়ে গোপন নথি প্রকাশ লালনের আখড়াবাড়িতে বোমা উদ্ধার: চা বিক্রেতার খোঁজে পুলিশ সৌদি আরবে হুথি হামলা ঠেকাতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য কলকারখানায় অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী মেয়ের অপেক্ষায় সুইটির মা: জীবিত না মৃত সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: মেয়ের অপেক্ষায় টাঙ্গাইলের অসহায় বাবা-মা দেশি বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে চট্টগ্রামে ‘মিট দ্যা ইনভেস্টরস’ আয়োজন করলো বেপজা রাজপথে সক্রিয় ইশরাক রাজনীতিতে অপরিপক্ব বিবিএসের ভুল তথ্যে ভুল নীতির শঙ্কা রিয়াদে হামলায় নিহত শাহেদ আহম্মেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: দুই বাংলাদেশির বিষয়ে গোপন নথি প্রকাশ লালনের আখড়াবাড়িতে বোমা উদ্ধার: চা বিক্রেতার খোঁজে পুলিশ সৌদি আরবে হুথি হামলা ঠেকাতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য কলকারখানায় অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী মেয়ের অপেক্ষায় সুইটির মা: জীবিত না মৃত সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: মেয়ের অপেক্ষায় টাঙ্গাইলের অসহায় বাবা-মা দেশি বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে চট্টগ্রামে ‘মিট দ্যা ইনভেস্টরস’ আয়োজন করলো বেপজা রাজপথে সক্রিয় ইশরাক রাজনীতিতে অপরিপক্ব বিবিএসের ভুল তথ্যে ভুল নীতির শঙ্কা