সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাবে না ইরান: মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই স্পষ্ট করেছেন যে, দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে পাঠানো হবে না। এই পারমাণবিক উপাদানকে তিনি ইরানের জনগণের জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

বৈঠকে রেজাই আরও জানান, যুক্তরাষ্ট্র যতক্ষণ না আস্থা পুনর্গঠনের জন্য ইরানের নির্ধারিত শর্তগুলো পূরণ করছে, ততক্ষণ ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে ইরানের বিদ্যমান ইউরেনিয়াম মজুত বিদেশে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল, যা তেহরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ইরান তাদের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার অটুট রাখার পক্ষে অনড়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধ পরবর্তী সময়ে দেশ দুটির মধ্যে কোনো স্থায়ী সমঝোতা হয়নি।

এই পরিস্থিতিতে পাকিস্তান ইরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এদিকে সীমান্ত সমস্যার বিষয়ে জেনারেল আসিম মুনির জানান, সমস্যার সমাধান হয়েছে এবং মঙ্গলবার সকাল থেকেই সীমান্ত পারাপার পুনরায় শুরু হয়েছে। তিনি এই বৈঠকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ সক্ষমতার প্রশংসা করেন এবং পারস্পরিক আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

শিরোনাম :
লাকসামে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর সৌদি শ্রমবাজার সংকট: বিপদে প্রবাসী সুরক্ষায় রাষ্ট্র কতটা প্রস্তুত? সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাবে না ইরান: মোহসেন রেজাই মাগুরায় প্রকাশ্যে গুলি করে পৌর যুবদল নেতাকে মৃত্যুর ঘটনা মোদি বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ ফ্রান্সে সহিংসতা দমনে নামছে সেনাবাহিনী, ব্যর্থতা স্বীকার সরকারের ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে সরাইলে ঘাস কাটা নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০ লাকসামে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর সৌদি শ্রমবাজার সংকট: বিপদে প্রবাসী সুরক্ষায় রাষ্ট্র কতটা প্রস্তুত? সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাবে না ইরান: মোহসেন রেজাই মাগুরায় প্রকাশ্যে গুলি করে পৌর যুবদল নেতাকে মৃত্যুর ঘটনা মোদি বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ ফ্রান্সে সহিংসতা দমনে নামছে সেনাবাহিনী, ব্যর্থতা স্বীকার সরকারের ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে সরাইলে ঘাস কাটা নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০