চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: আক্রান্ত ৬ হাজার ছাড়াল

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ২৬২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। এর মধ্যে সেপ্টেম্বরে ১৬ জনের মৃত্যু হলেও অক্টোবরের প্রথম ২১ দিনে আটজন প্রাণ হারিয়েছেন। সেপ্টেম্বরের তুলনায় মৃত্যুহার কিছুটা কমলেও সংক্রমণের হার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপে কমার লক্ষণ নেই। বিশেষ করে সীতাকুণ্ড ও কর্ণফুলীর মতো বেশি আক্রান্ত উপজেলাগুলোতে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর মাসে জেলায় ২ হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, যার মধ্যে মহানগরে ১ হাজার ১৬৬ জন, বিভিন্ন উপজেলায় ১ হাজার ৪৮ জন এবং অন্যান্য জেলার ২১৬ জন রয়েছেন। ওই মাসে মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে আটজন মহানগর এলাকার, ছয়জন উপজেলার এবং দুইজন অন্যান্য জেলার বাসিন্দা। অন্যদিকে অক্টোবরের প্রথম ২১ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। এই সময়ে আক্রান্তদের মধ্যে মহানগরে ৯৩১ জন, উপজেলায় ৬৯৭ জন এবং অন্যান্য জেলার ১৬৮ জন রয়েছেন। এই তিন সপ্তাহে মারা গেছেন আরও আটজন। মাসভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২০২ জন, যা সেপ্টেম্বরে দ্বিগুণের বেশি বেড়েছে। অক্টোবরের প্রথম তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা সেপ্টেম্বরের পুরো মাসের তুলনায় কম হলেও এ সময়ে প্রায় ১ হাজার ৮০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই মাসে মৃত্যু বেড়ে হয় ১৬ জন।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সীতাকুণ্ডে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যেখানে এই বছর ৭৯৫ জন রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া কর্ণফুলীতে ৩১৪, বাঁশখালীতে ২১৭, রাঙ্গুনিয়ায় ১৭৯, সাতকানিয়ায় ১৫৩, পটিয়ায় ১৩৫, আনোয়ারায় ১৩৪, রাউজানে ১২২, হাটহাজারীতে ৯৯, মিরসরাইয়ে ৯৯, চন্দনাইশে ৯৭, বোয়ালখালীতে ৯২, লোহাগাড়ায় ৭৭, ফটিকছড়িতে ৬৪ এবং সন্দ্বীপে ৪০ জন আক্রান্ত হয়েছেন। উপজেলা পর্যায়ে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬১৭ জন। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ৯৫৫ জন, নারী ১ হাজার ৮৪৪ জন এবং শিশু ১ হাজার ৪৬৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৭৪ জন রোগী, যার মধ্যে ৩৮ পুরুষ, ২৩ নারী ও ১৩ জন শিশু রয়েছে। স্বাস্থ্য বিভাগের মতে, সংক্রমণ রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা অত্যন্ত জরুরি।

শিরোনাম :
দেড় মাস পর লঞ্চঘাট থেকে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র জাপান সফর: ভূ-রাজনীতির নতুন ছকে বাংলাদেশের সম্ভাবনা সৌদি আরবে ফ্লাইট বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কক্সবাজার সৈকতে সম্প্রীতির মিলনমেলা, ৩৮০ প্রতিমা বিসর্জন চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: আক্রান্ত ৬ হাজার ছাড়াল সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু আসামে বনভূমির উচ্ছেদ অভিযানে মসজিদ ভাঙার অভিযোগ ধামইরহাটে বোনকে প্রাণনাশের ঘটনায় ভাইসহ গ্রেপ্তার ৫ লাকসামে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ দেড় মাস পর লঞ্চঘাট থেকে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র জাপান সফর: ভূ-রাজনীতির নতুন ছকে বাংলাদেশের সম্ভাবনা সৌদি আরবে ফ্লাইট বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কক্সবাজার সৈকতে সম্প্রীতির মিলনমেলা, ৩৮০ প্রতিমা বিসর্জন চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: আক্রান্ত ৬ হাজার ছাড়াল সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু আসামে বনভূমির উচ্ছেদ অভিযানে মসজিদ ভাঙার অভিযোগ ধামইরহাটে বোনকে প্রাণনাশের ঘটনায় ভাইসহ গ্রেপ্তার ৫ লাকসামে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ