দেড় মাস পর লঞ্চঘাট থেকে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধনার পাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার দেড় মাসেরও বেশি সময় পর সাফায়েত ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মতলব উত্তরের ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে খুঁজে পাওয়া যায়। গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টা ১০ মিনিটের দিকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর তার বাবা সাবের ইসলাম স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

শিশুটিকে উদ্ধারে তৎপর ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সার্কেল কর্মকর্তা জাবির হুসনাইন সানীব। তাঁদের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। টানা প্রচেষ্টার পর অবশেষে বুধবার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে সাফায়েতকে উদ্ধার করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, পরিবারের ওপর রাগ করে সে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে গিয়েছিল। এরপর এক ব্যক্তির প্রলোভনে লঞ্চযোগে সে চট্টগ্রামে গিয়ে কিছুদিন কাজ করে। পরবর্তীতে সেখান থেকে পালিয়ে ট্রেনের মাধ্যমে ঢাকার কমলাপুর আসে এবং নারায়ণগঞ্জ হয়ে লঞ্চে করে মতলব উত্তরের ষাটনল এলাকায় পৌঁছায়। সেখানেই পুলিশ তাকে শনাক্ত ও উদ্ধার করে।

ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটিয়েছেন সাফায়েতের বাবা মো. সোহেল ও মা সাথী আক্তার। সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত তাঁরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশ অত্যন্ত আন্তরিক ছিল। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া শিশুটিকে তার বাবা-মায়ের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

শিরোনাম :
এক দিনে ১৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চরম বিপর্যয়ে কক্সবাজারে ঢেউয়ের তোড়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ দেড় মাস পর লঞ্চঘাট থেকে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র জাপান সফর: ভূ-রাজনীতির নতুন ছকে বাংলাদেশের সম্ভাবনা সৌদি আরবে ফ্লাইট বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কক্সবাজার সৈকতে সম্প্রীতির মিলনমেলা, ৩৮০ প্রতিমা বিসর্জন চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: আক্রান্ত ৬ হাজার ছাড়াল সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু এক দিনে ১৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চরম বিপর্যয়ে কক্সবাজারে ঢেউয়ের তোড়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ দেড় মাস পর লঞ্চঘাট থেকে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র জাপান সফর: ভূ-রাজনীতির নতুন ছকে বাংলাদেশের সম্ভাবনা সৌদি আরবে ফ্লাইট বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কক্সবাজার সৈকতে সম্প্রীতির মিলনমেলা, ৩৮০ প্রতিমা বিসর্জন চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: আক্রান্ত ৬ হাজার ছাড়াল সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু