এক্স নিয়ে এল নতুন বোনাস, ১৫ ভিডিওতে ৩ হাজার

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ শীর্ষক একটি আকর্ষণীয় কর্মসূচি চালু করেছে। এই নতুন উদ্যোগের আওতায় ৩০ দিনে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করার মাধ্যমে একজন নির্মাতা ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে) আয় করতে পারবেন। প্ল্যাটফর্মটি জানিয়েছে, বর্তমানে নির্বাচিত কিছু নির্মাতার জন্য পরীক্ষামূলকভাবে এই সুবিধা দেওয়া হচ্ছে। ভিডিওর মান ও দর্শকপ্রিয়তা বাড়াতে নিয়মিত পোস্ট করাকে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তবে চাইলেই যে কেউ এই অর্থ পাবেন না। বিভিন্ন প্রতিষ্ঠানের মনিটাইজেশন কর্মসূচিতে ভিডিওর দর্শকসংখ্যা বিবেচনা করে আয়ের পরিমাণ নির্ধারিত হয়।

এই বোনাস অর্জনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে নির্মাতাদের। আগ্রহী ব্যক্তিদের ভিন্ন ভিন্ন দিনে কমপক্ষে ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে, অর্থাৎ একই দিনে একাধিক ভিডিও পোস্ট করলে তা গণ্য হবে না। ভিডিওগুলো হতে হবে ভার্টিক্যাল বা খাড়াভাবে ধারণ করা এবং প্রতিটির দৈর্ঘ্য তিন মিনিটের নিচে থাকতে হবে। ভিডিও অবশ্যই মৌলিক হতে হবে। যদিও নির্মাতারা অন্য প্ল্যাটফর্মে নিজের তৈরি করা ভিডিও এখানে আপলোড করতে পারবেন, তবে সেগুলোতে অন্য কোনো প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা চলবে না। অন্যের ভিডিও রি-পোস্ট বা কপি করা কনটেন্ট এই প্রোগ্রামের জন্য গ্রহণযোগ্য নয়।

সবার জন্য উন্মুক্ত না হওয়ায় শুধু আমন্ত্রিত নির্মাতারা এই বোনাসের জন্য আবেদন করতে পারবেন। তবে আমন্ত্রণ পাওয়ার সুনির্দিষ্ট কোনো মানদণ্ড এখনো প্রকাশ করেনি এক্স। যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ বিভাগে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রচলিত অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস কর্মসূচির চেয়ে এটি কিছুটা আলাদা, কারণ এখানে ভিউ বা লাইক পাওয়ার বাধ্যবাধকতা নেই। শর্ত পূরণ করলেই সরাসরি বোনাস পাওয়া যাবে।

উল্লেখ্য যে, এক্সের সাধারণ ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ পেতে হলে ব্যবহারকারীকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্ট সংখ্যক ইমপ্রেশন বজায় রাখতে হয়। কিন্তু নতুন ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’-এর ক্ষেত্রে এই ধরনের কঠোর শর্তাবলী এখন পর্যন্ত বাধ্যতামূলক করা হয়নি। এই পরীক্ষামূলক কর্মসূচি ভবিষ্যতে আরও বড় পরিসরে সাধারণ নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তবে এই পদক্ষেপের ফলে প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডসের জন্য ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সর্বনিম্ন ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্টসংখ্যক ইমপ্রেশনসহ বেশ কিছু যোগ্যতা থাকতে হয়।

শিরোনাম :
৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয় খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে মৃত্যুর ঘটনা খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উছ্বাস হুথিদের: রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার: ডিবি পুলিশের বড় অভিযান দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে জাপান সফরকালে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী এক্স নিয়ে এল নতুন বোনাস, ১৫ ভিডিওতে ৩ হাজার জামায়াত এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মাছুম ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয় খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে মৃত্যুর ঘটনা খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উছ্বাস হুথিদের: রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার: ডিবি পুলিশের বড় অভিযান দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে জাপান সফরকালে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী এক্স নিয়ে এল নতুন বোনাস, ১৫ ভিডিওতে ৩ হাজার জামায়াত এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মাছুম