দেশের বাজারে কমল স্বর্ণের দাম: নতুন দর কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। এই পরিবর্তনের ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন মূল্য তালিকা শুক্রবারও অপরিবর্তিত রয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকায় কেনা যাচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।

উল্লেখ্য, এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যেখানে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। তারও আগে ৯ অক্টোবর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা করা হয়েছিল।

শিরোনাম :
টাইফুন চাম্পির তাণ্ডবে বিধ্বস্ত তাইওয়ান, এবার চীনের পথে ঝড় গ্রামকে মূলধারায় যুক্ত না করলে উন্নয়ন টেকসই হবে না নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের পরিকল্পনা মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল ৩ প্রাণ, আহত অন্তত ১৬ ৪৫তম বিসিএস: প্রার্থীর বাদ পড়ার কারণ প্রকাশ ও সুরহার পশ্চিম তীরে নজিরবিহীন সামরিক অভিযানের ঘোষণা ইসরাইলের এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের ইতিহাস গড়া জয় কক্সবাজারে হোটেলে ফের আগুন মোদি সরকারের কড়া চ্যালেঞ্জার হয়ে উঠছেন নেহা বোরা কুড়িগ্রামে পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক ঘটনায় একজনের মৃত্যু টাইফুন চাম্পির তাণ্ডবে বিধ্বস্ত তাইওয়ান, এবার চীনের পথে ঝড় গ্রামকে মূলধারায় যুক্ত না করলে উন্নয়ন টেকসই হবে না নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের পরিকল্পনা মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল ৩ প্রাণ, আহত অন্তত ১৬ ৪৫তম বিসিএস: প্রার্থীর বাদ পড়ার কারণ প্রকাশ ও সুরহার পশ্চিম তীরে নজিরবিহীন সামরিক অভিযানের ঘোষণা ইসরাইলের এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের ইতিহাস গড়া জয় কক্সবাজারে হোটেলে ফের আগুন মোদি সরকারের কড়া চ্যালেঞ্জার হয়ে উঠছেন নেহা বোরা কুড়িগ্রামে পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক ঘটনায় একজনের মৃত্যু