রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ভোর ৬টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার পর নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডি এবং পিবিআই-এর ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের দায়িত্ব নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে পালানোর সময় বিষয়টি টের পান গৃহকর্তা। তার চিৎকারে মসজিদের ইমাম ও ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা ছুটে আসেন। মসজিদের মাইকে চোর হিসেবে ঘোষণা দেওয়ার পর স্থানীয়রা অটোরিকশাচোরদের ধাওয়া করেন। পরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন।
স্থানীয়দের তাড়া খেয়ে ওই ব্যক্তিরা অটোরিকশা ফেলে পালানোর চেষ্টা করলে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকায় তাদের ঘেরাও করা হয়। সেখানে পুকুরখুড়ির দোলা ক্যানেলের পাশে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে। এ সময় তাঁদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলের মধ্যে আটক করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। তবে নিহতদের নাম-পরিচয় বা ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও পরিচয় শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

