জামালপুরে ২১৭ বোতল মদসহ ছাত্রদল নেতাসহ ৫ জন আটক

জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২শ ১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। শনিবার রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭৩ হাজার টাকা। জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

আটককৃতদের মধ্যে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭) রয়েছেন। এছাড়া অন্যান্যরা হলেন বৈষ্ণবপাড়ার সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং বকশীগঞ্জের নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)। অভিযানে ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

রবিবার দুপুরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তারকৃতদের জামালপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত পথে মাদক চোরাচালান রোধে এবং এর সাথে জড়িত চক্রের সবাইকে আইনের আওতায় আনতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

শিরোনাম :
উচ্চকক্ষ গঠন ও তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রস্তাব সংবিধান সংশোধনী কমিটিতে ময়মনসিংহে পুলিশি হেফাজত থেকে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ জামালপুরে ২১৭ বোতল মদসহ ছাত্রদল নেতাসহ ৫ জন আটক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন টঙ্গীর মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ জাপান সফর: স্থগিত হলো একনেকের নির্ধারিত বৈঠক মেহেরপুরে ১০ কোটির পানি শোধনাগার চার বছরেও অচল উচ্চকক্ষ গঠন ও তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রস্তাব সংবিধান সংশোধনী কমিটিতে ময়মনসিংহে পুলিশি হেফাজত থেকে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ জামালপুরে ২১৭ বোতল মদসহ ছাত্রদল নেতাসহ ৫ জন আটক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন টঙ্গীর মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ জাপান সফর: স্থগিত হলো একনেকের নির্ধারিত বৈঠক মেহেরপুরে ১০ কোটির পানি শোধনাগার চার বছরেও অচল