পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ৫.২ মাত্রার ভূমিকম্প

রোববার (২৫ অক্টোবর) রাতে এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরতায় সৃষ্টি হয়। শুরুতে ইএমএসসি কম্পনটির মাত্রা ৫.৮ বলে জানালেও পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করেছে। কেন্দ্রটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।

ভূমিকম্পে দুই দেশের বেশ কয়েকটি এলাকা তীব্রভাবে কেঁপে ওঠে। আফগানিস্তানের রাজধানী কাবুল ও নানগারহারসহ আশপাশের বিভিন্ন প্রদেশে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ। অন্যদিকে, পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও এর প্রভাব পড়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো এলাকা থেকে ক্ষয়ক্ষতির বড় কোনো তথ্য বা হতাহতের খবর পাওয়া যায়নি। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ এশিয়ার এ দুই দেশের কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও আসেনি।

শিরোনাম :
ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা: সখীপুরে যুবদল নেতা দল থেকে বহিষ্কৃত প্রেসে ককটেল হামলা, উদ্বেগ জানাল জামায়াত ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ৫.২ মাত্রার ভূমিকম্প নোয়াখালীতে শ্বশুরের মৃত্যু শোকে পুত্রবধূরও মৃত্যু মিশিগানে ডেমোক্রেট প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ বললেন ডোনাল্ড ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা, পরাজিত বোলসোনারো মানিকগঞ্জে খর্বাকৃতির চার ভাই-বোনের কষ্টের জীবন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষকে নেইমারের হুমকি ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা: সখীপুরে যুবদল নেতা দল থেকে বহিষ্কৃত প্রেসে ককটেল হামলা, উদ্বেগ জানাল জামায়াত ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ৫.২ মাত্রার ভূমিকম্প নোয়াখালীতে শ্বশুরের মৃত্যু শোকে পুত্রবধূরও মৃত্যু মিশিগানে ডেমোক্রেট প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ বললেন ডোনাল্ড ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা, পরাজিত বোলসোনারো মানিকগঞ্জে খর্বাকৃতির চার ভাই-বোনের কষ্টের জীবন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষকে নেইমারের হুমকি