নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি

রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে তুরাগ নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, গত ২৭ অক্টোবর রাত থেকে তাহসিফ নিখোঁজ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। মূলত উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে তিনি সপরিবার বসবাস করতেন এবং সেখান থেকেই তিনি নিখোঁজ হন। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, বুধবার বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির লাশ উদ্ধার করে। নিহত ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে ঘটনার খবর পাওয়া যায়। এরপর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশ ছাড়ার ভিডিও ধারণ এবং তা প্রকাশের সাথে সম্পৃক্ত ছিলেন তাহসিফ। তিনি এই ভিডিওর সাথে সরাসরি জড়িত থাকার কারণে আলোচনায় এসেছিলেন।

নিহতের বাবা কে এম এনায়েত হেলাল ও পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করার আগে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শিরোনাম :
সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়াই লক্ষ্য: সিইসি তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত দুই দিনে ভরিতে ৩,৮৪৯ টাকা বাড়ল সোনার দাম শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি ইসরায়েল নির্বাচন: ৯০ শতাংশ ভোট গণনা শেষে অনিশ্চয়তায় সরকার গঠন টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে কাজ করছি: প্রধানমন্ত্রী সাফে সব ম্যাচ জিততে চায় বাংলাদেশ, জানালেন কোচ থমাস ডুলি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ফেরানো ছাড়া বিকল্প নেই: সালাহউদ্দিন আহমদ সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়াই লক্ষ্য: সিইসি তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত দুই দিনে ভরিতে ৩,৮৪৯ টাকা বাড়ল সোনার দাম শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি ইসরায়েল নির্বাচন: ৯০ শতাংশ ভোট গণনা শেষে অনিশ্চয়তায় সরকার গঠন টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে কাজ করছি: প্রধানমন্ত্রী সাফে সব ম্যাচ জিততে চায় বাংলাদেশ, জানালেন কোচ থমাস ডুলি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ফেরানো ছাড়া বিকল্প নেই: সালাহউদ্দিন আহমদ