ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। গত সোমবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যুর পরপরই নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সংশ্লিষ্টতার বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়।

শাকিলের মৃত্যুর খবরে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছাকাছি শাকিলের ওপর অতর্কিত হামলা চালায় হেলমেট পরিহিত দুই ব্যক্তি। হামলাকারীরা দুই রাউন্ড গুলি ছোড়ে এবং শাকিল পালানোর সময় শহীদ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর পরিস্থিতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রি গুরুদাসপুর থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, মামলার আসামিদের শনাক্ত করা গেছে এবং তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শিরোনাম :
ে জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন নেতানিয়াহুর বিদায় কি ইসরাইলের নীতিতে আনবে বড় পরিবর্তন? ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধার পরিণতি রাজনৈতিক দলকে ভোগ করতে হবে: জাহেদ আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতির বাংলা অ্যাপ ও বই প্রকাশ কক্সবাজার রিসোর্ট অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত ইতালিতে পাহাড় থেকে পড়ে মার্কিন পর্যটকের মৃত্যু ে জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন নেতানিয়াহুর বিদায় কি ইসরাইলের নীতিতে আনবে বড় পরিবর্তন? ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধার পরিণতি রাজনৈতিক দলকে ভোগ করতে হবে: জাহেদ আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতির বাংলা অ্যাপ ও বই প্রকাশ কক্সবাজার রিসোর্ট অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত ইতালিতে পাহাড় থেকে পড়ে মার্কিন পর্যটকের মৃত্যু