সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি, বন্ধ পর্যটন কেন্দ্র

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সাজেকের বাঘাইহাট উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের পালটা-পালটি গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধকে কেন্দ্র করে এ পরিস্থিতির উদ্ভব হয়।

সাজেক থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাঘাইহাট উজোবাজার এলাকায় অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পালটা গুলি ছোঁড়ে। বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

অবরোধ চলাকালে সাজেক ভ্যালিতে প্রায় ৩ হাজার পর্যটক আটকে পড়েন। বৃহস্পতিবার সকাল থেকেই বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধকারীরা পিকেটিং শুরু করে। সকালে নিরাপত্তা বাহিনীর পাহারায় আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় উজোবাজারে পর্যটকদের গাড়িবহর আটকে দেয় পিকেটাররা। এ সময় যৌথবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, অবরোধের জেরে সাজেক ভ্যালিতে প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন, যাদের পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় ২ হাজার ৯৩৩ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে, এ ঘটনার পাশাপাশি সাজেকের দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কিছু সূত্র।

এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র ব্যক্তিদের সাজেক থেকে অপসারণসহ ৩ দফা দাবিতে এই সড়ক অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে কর্মসূচি পালন করা হলেও প্রশাসনের আশ্বাস এবং দুর্গাপূজার কারণে তা স্থগিত ছিল। কিন্তু দাবি বাস্তবায়িত না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে তারা ফের অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঙামাটি জেলা প্রশাসন এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, যা বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে সাজেকে থাকা পর্যটকদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে পর্যটকদের সাজেক ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শিরোনাম :
৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয় খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে মৃত্যুর ঘটনা খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উছ্বাস হুথিদের: রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার: ডিবি পুলিশের বড় অভিযান দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে জাপান সফরকালে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী এক্স নিয়ে এল নতুন বোনাস, ১৫ ভিডিওতে ৩ হাজার জামায়াত এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মাছুম ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয় খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে মৃত্যুর ঘটনা খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উছ্বাস হুথিদের: রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল পাবনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার: ডিবি পুলিশের বড় অভিযান দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে জাপান সফরকালে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী এক্স নিয়ে এল নতুন বোনাস, ১৫ ভিডিওতে ৩ হাজার জামায়াত এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মাছুম