বিলুপ্তির ঝুঁকিতে জনপ্রিয় কলা: ক্যাভেন্ডিশ রক্ষায় নতুন আশার আলো

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল কলা ভয়াবহ হুমকির মুখে পড়েছে। মূলত জলবায়ু পরিবর্তন এবং মারাত্মক সব রোগের প্রকোপে জনপ্রিয় ক্যাভেন্ডিশ জাতের এই ফলটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। পৃথিবীতে বছরে প্রায় ১৩ কোটি ৯০ লাখ টন কলা উৎপাদিত হয় এবং টমেটোর পর এটিই বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া ফল। তবে বর্তমান সংকট নিরসনে নতুন এক প্রজননপ্রযুক্তি আশার আলো দেখাচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা। একই সঙ্গে মানুষ হারাবে অন্যতম প্রধান একটি খাদ্য। এমনটা হলে বিভিন্ন দেশের কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

কলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৫০-এর দশকে পানামা রোগের আক্রমণে ‘গ্রোস মিশেল’ জাতের কলা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপর বিকল্প হিসেবে বিশ্ববাজার দখল করে নেয় ক্যাভেন্ডিশ। কিন্তু এখন এই জাতটিও টিআর৪ (ট্রপিক্যাল রেস ৪) নামক নতুন এক ছত্রাকের সংক্রমণের কবলে পড়েছে। নরউইচের আর্লহ্যাম ইনস্টিটিউটের জিনোম বিশেষজ্ঞ ড. হোসে দে ভেগা জানান, এই রোগ দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বরে বিশ্বের শীর্ষ কলা রপ্তানিকারক দেশ ইকুয়েডর থেকে আসা খবরটি বিজ্ঞানীদের চরম উদ্বেগে ফেলেছে।

ক্যাভেন্ডিশ কলার বাণিজ্যিক গাছগুলো মূলত প্রজননে অক্ষম ক্লোন। সব গাছের জিনগত গঠন অভিন্ন হওয়ায় একটি গাছ আক্রান্ত হলে পুরো জাতটিই ধ্বংস হওয়ার ঝুঁকি থাকে। ড. ভেগার মতে, এই রোগ কেবল কলার বৈশ্বিক সরবরাহকেই ব্যাহত করছে না, বরং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের লাখো মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তাকেও চরম সংকটে ফেলেছে। গুয়াতেমালা থেকে মালাবি পর্যন্ত চাষিরা এই প্রলয়ংকরী প্রভাবের শিকার হচ্ছেন। এসব মানুষের অনেকেই খাবার ও আয়ের জন্য কলার ওপর নির্ভরশীল।

তবে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে বিজ্ঞানীরা নতুন সাফল্যের দাবি করেছেন। বিশ্বের শীর্ষস্থানীয় কলা উৎপাদনকারী প্রতিষ্ঠান চিকুইটা এবং ফসল উন্নয়ন সংস্থা কি-জিনের যৌথ উদ্যোগ ‘ইয়েলোওয়ে’ প্রজননক্ষম ক্যাভেন্ডিশ জাত উদ্ভাবন করেছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই উদ্ভাবনের ফলে প্রথাগত সংকরায়ণের মাধ্যমে রোগ প্রতিরোধী এবং বাণিজ্যিকভাবে টেকসই নতুন কলা উৎপাদন সম্ভব হবে, যা এই জনপ্রিয় ফলটিকে অদূর ভবিষ্যতে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারে। তবে গবেষকেরা দাবি করেছেন, এই বিপর্যয় ঠেকাতে তাঁরা নতুন অগ্রগতি অর্জন করেছেন।

শিরোনাম :
রিজভী: মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত বিলুপ্তির ঝুঁকিতে জনপ্রিয় কলা: ক্যাভেন্ডিশ রক্ষায় নতুন আশার আলো গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন টাইফুন চাম্পির তাণ্ডবে বিধ্বস্ত তাইওয়ান, এবার চীনের পথে ঝড় গ্রামকে মূলধারায় যুক্ত না করলে উন্নয়ন টেকসই হবে না নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের পরিকল্পনা মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল ৩ প্রাণ, আহত অন্তত ১৬ ৪৫তম বিসিএস: প্রার্থীর বাদ পড়ার কারণ প্রকাশ ও সুরহার পশ্চিম তীরে নজিরবিহীন সামরিক অভিযানের ঘোষণা ইসরাইলের এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের ইতিহাস গড়া জয় রিজভী: মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত বিলুপ্তির ঝুঁকিতে জনপ্রিয় কলা: ক্যাভেন্ডিশ রক্ষায় নতুন আশার আলো গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন টাইফুন চাম্পির তাণ্ডবে বিধ্বস্ত তাইওয়ান, এবার চীনের পথে ঝড় গ্রামকে মূলধারায় যুক্ত না করলে উন্নয়ন টেকসই হবে না নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের পরিকল্পনা মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল ৩ প্রাণ, আহত অন্তত ১৬ ৪৫তম বিসিএস: প্রার্থীর বাদ পড়ার কারণ প্রকাশ ও সুরহার পশ্চিম তীরে নজিরবিহীন সামরিক অভিযানের ঘোষণা ইসরাইলের এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের ইতিহাস গড়া জয়