সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে এলিজা জামানকে দলীয় ও জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বাবা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন। এর আগে পিরোজপুর-১ আসনে নির্বাচনে অংশ নিতে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন, তবে সেবার তিনি মনোনয়ন পাননি। এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনে ধানের শীর্ষ প্রতীকে ভোট করতে চেয়েছিলেন।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরপরই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এই উপনির্বাচন উপলক্ষে গত ১৬ অক্টোবর মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। দলটির পক্ষ থেকে ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬৮ জন তা জমা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ২৭ অক্টোবর যাচাই-বাছাইয়ের পর ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত রয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ রাখা হয়েছে। তবে যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর যদি মাত্র একজন বৈধ প্রার্থী অবশিষ্ট থাকেন, তবে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে ইসি।

শিরোনাম :
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস গাজীপুরে বাবার মৃত্যু: মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তেহরানে নিরাপত্তা নিয়ে ইরান-সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক জাপানের সঙ্গে উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান ২৬ দিনে তিন হ্যাটট্রিক: দুই দেশের টানাপোড়েনে নিকোলা ত্রেসোল্ডি নারায়ণগঞ্জে স্ত্রী ও সন্তান হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড সরকার অনুমতি দিলে ক্রসফায়ারও করা হবে: আইজিপি বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য বৃদ্ধি, অপেক্ষায় ফেডারেল রিজার্ভ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস গাজীপুরে বাবার মৃত্যু: মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তেহরানে নিরাপত্তা নিয়ে ইরান-সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক জাপানের সঙ্গে উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান ২৬ দিনে তিন হ্যাটট্রিক: দুই দেশের টানাপোড়েনে নিকোলা ত্রেসোল্ডি নারায়ণগঞ্জে স্ত্রী ও সন্তান হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড সরকার অনুমতি দিলে ক্রসফায়ারও করা হবে: আইজিপি বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য বৃদ্ধি, অপেক্ষায় ফেডারেল রিজার্ভ