দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত

ভারতের দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ (জেএমআইএসইউ) পুনরায় চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ২০০৬ সালে ক্যাম্পাসে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। সেই দীর্ঘ বিরতির পর গত ১১ অক্টোবর থেকে শিক্ষার্থীরা নতুন করে নির্বাচনের দাবিতে রাজপথে নামেন। রোববার এই আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং প্রধান ফটক বন্ধ রেখে প্রবেশ ও প্রস্থানে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের তাঁবু নিরাপত্তারক্ষীরা সরিয়ে ফেলার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ ও ধস্তাধস্তি ঘটে। পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস বন্ধ ঘোষণা করে অনলাইন পাঠদানের নির্দেশ দেয়। বিশাল পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছেন। তা সত্ত্বেও বিশাল পুলিশ বাহিনীর মোতায়েনের মধ্যেই ক্যাম্পাসে বিপুল সংখ্যক ছাত্র জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। অনশনরত ও আন্দোলনকারী ছাত্রদের জমায়েতের তাঁবু নিরাপত্তারক্ষীরা খুলে নিতে গেলে এবং তাদের জোর করে সরিয়ে দেয়ার চেষ্টা হলে দু’পক্ষের মধ্যে ব্যাপক তর্কাতর্কি ও খণ্ডযুদ্ধ বাধে।

পরিস্থিতি সামাল দিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মেহতাব আলম রিজভি একটি আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়েছে যে, ছাত্র সংসদের নতুন সংবিধান অনুমোদনের পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে জারিকৃত শোকজ ও সাময়িক বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থাগুলোও প্রত্যাহার করা হয়েছে।

তবে এই ঘোষণার পরও শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মূল কারণ প্রশাসনের দেওয়া শর্ত। কর্তৃপক্ষ ছাত্র সংসদের দাবি মেনে নিলেও উপাচার্য ও চিফ প্রক্টরের পদত্যাগের বিষয়ে কোনো আশ্বাস দেয়নি। বরং উল্টো আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে শিক্ষার্থীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিক্ষোভের চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতি স্বীকার করলেও নতুন করে ক্ষমা চাওয়ার শর্ত দেয়ায় ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষার্থীরা এই শর্তের ঘোর বিরোধী। তারা অবিলম্বে গত শুক্রবার আইন বিভাগের শিক্ষার্থী এবিন বেসিলকে বহিষ্কার এবং আরও তিনজনের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারিসহ সব ধরনের শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের স্পষ্ট ভাষ্য, ভবিষ্যতেও এমন কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না এবং তাদের ন্যায়সংগত আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের বিরুদ্ধে জারি করা বরখাস্ত এবং শোকজ় নোটিসও প্রত্যাহার করে নেয়া হয়েছে।

শিরোনাম :
ক্রসফায়ার মন্তব্য: আইজিপির অপসারণ ও ক্ষমা দাবি টিআইবি এবং অধিকারের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করল মন্ত্রণালয় জয়পুরহাটে ২৩ বছরের পুরনো মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস গাজীপুরে বাবার মৃত্যু: মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তেহরানে নিরাপত্তা নিয়ে ইরান-সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক জাপানের সঙ্গে উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান ক্রসফায়ার মন্তব্য: আইজিপির অপসারণ ও ক্ষমা দাবি টিআইবি এবং অধিকারের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করল মন্ত্রণালয় জয়পুরহাটে ২৩ বছরের পুরনো মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস গাজীপুরে বাবার মৃত্যু: মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তেহরানে নিরাপত্তা নিয়ে ইরান-সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক জাপানের সঙ্গে উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান