সীতাকুণ্ডে লরিচাপায় যাত্রীবাহী বাসের ৫ যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনাগামী শাপলা পরিবহণের একটি বাস চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছিল। পথে কুমিরা এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা নিচে নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। সেই মুহূর্তে দ্রুতগতির একটি লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, রাতে শাপলা পরিবহণের একটি বাসে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাঁপা দেয়।

আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। বর্তমানে চারজন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তিনি বলেন, লরি চাপায় ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন। এছাড়া আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শিরোনাম :
ইতালিতে পাহাড় থেকে পড়ে মার্কিন পর্যটকের মৃত্যু দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব জোরদারে সম্মত বাংলাদেশ-জাপান বাস্তব জীবনে কেমন অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী? জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সীতাকুণ্ডে লরিচাপায় যাত্রীবাহী বাসের ৫ যাত্রী নিহত সিলেটে রেস্তোরাঁয় তরুণ-তরুণীর ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার, গ্রেপ্তার ২ মুক্তির দুই দিনেই কোটি ভিউ পার করল অপূর্ব-নীহার নাটক ক্রসফায়ার মন্তব্য: আইজিপির অপসারণ ও ক্ষমা দাবি টিআইবি এবং অধিকারের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করল মন্ত্রণালয় ইতালিতে পাহাড় থেকে পড়ে মার্কিন পর্যটকের মৃত্যু দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব জোরদারে সম্মত বাংলাদেশ-জাপান বাস্তব জীবনে কেমন অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী? জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সীতাকুণ্ডে লরিচাপায় যাত্রীবাহী বাসের ৫ যাত্রী নিহত সিলেটে রেস্তোরাঁয় তরুণ-তরুণীর ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার, গ্রেপ্তার ২ মুক্তির দুই দিনেই কোটি ভিউ পার করল অপূর্ব-নীহার নাটক ক্রসফায়ার মন্তব্য: আইজিপির অপসারণ ও ক্ষমা দাবি টিআইবি এবং অধিকারের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করল মন্ত্রণালয়