ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে। এতে স্পষ্ট করা হয়েছে যে, কমিশনের অভ্যন্তরে মতবিরোধের যে খবর ছড়িয়েছে তা একেবারেই অসত্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতপার্থক্য থাকলেও সব সিদ্ধান্ত তিন সদস্যের কমিশনের ঐকমত্যের ভিত্তিতেই গৃহীত হয়েছে। জনসমক্ষে বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) যা বলেছিল, সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে সেই কথাই তারা জানাল। কোনো কোনো বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন হয়েই থাকে। কিন্তু মতপার্থক্যের অর্থ মতবিরোধ নয়। কমিশন এ কথাও জানাতে ভোলেনি, এই হলফনামাটিও তিন সদস্যের সম্মতিতে জমা দেওয়ার জন্য অনুমোদিত হয়েছে। এভাবে গৃহীত সিদ্ধান্ত কখনো কারও একার হয় না। সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন, তাঁরা কোনো অনুমতিই দেননি। ভারতের নির্বাচন কমিশনে অভাবনীয় দ্বন্দ্ব, শক্ত হলো বিরোধীদের হাত।

হলফনামায় স্পষ্টভাবে জানানো হয়, ২০২৫ সালের ২৪ জুন, ২৭ অক্টোবর এবং ২০২৬ সালের ১৪ মে এসআইআর সংক্রান্ত যে তিনটি নির্দেশ জারি করা হয়েছিল, তার প্রতিটিই ছিল সর্বসম্মত। কমিশনের দাবি, কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ নেওয়া হয় এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি যাচাই করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোনো সিদ্ধান্তই এককভাবে নেননি। বাদ পড়া ভোটারদের ফেরাচ্ছে ইসি, তাহলে বিজেপিকে জেতাতেই এত কিছু করলেন জ্ঞানেশ। ভারতে ইসি নিয়োগ বিলে বিজেপিকে সমর্থন করেছিলেন জগনমোহন, এখন অনুতপ্ত বলে কিসের ইঙ্গিত দিচ্ছেন তিনি।

কমিশন আরও জানিয়েছে, নথিপত্র প্রথমে কমিশনারদের কাছে এবং পরে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অনুমোদনের জন্য যায়। জরুরি প্রয়োজনে অনলাইনে অনুমোদন নেওয়া হলেও পরে তা রেকর্ডভুক্ত করা হয়। কোনো সদস্যের ব্যক্তিগত নোট বা অভ্যন্তরীণ প্রশ্নকে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। পাশাপাশি, কোনো অভ্যন্তরীণ নথি সংবাদমাধ্যমে প্রকাশ করার অনুমতিও কাউকে দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে শুনানির প্রয়োজন হলে, তা অনলাইনে করা হবে।

এসআইআর প্রক্রিয়া চলাকালে ফর্ম ৬-এ পরিবর্তন আনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তারও জবাব দিয়েছে কমিশন। তারা বলেছে, ফর্ম ৬-এ কোনো পরিবর্তন করা হয়নি। তবে নতুন ভোটারের অনলাইন আবেদনের সঙ্গে একটি পৃথক ঘোষণাপত্র যুক্ত করায় অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই নতুন নথিতে সংশ্লিষ্ট ভোটারের পূর্বপুরুষদের নাম ২০০৩ সালের ভোটার তালিকায় ছিল কি না, তা জানতে চাওয়া হয়েছিল। এসআইআর বিতর্কে বড়ভাবে উঠে এসেছে ফর্ম ৬–এ পরিবর্তন ঘটানোর প্রশ্নটি। তাতে সংশ্লিষ্ট ভোটারের মা–বাবা, দাদা–দাদি কিংবা নানা–নানির নাম ২০০৩ সালে ভোটার তালিকায় ছিল কি না, তা জানাতে বলা হয়। সেই বদল ঘটানোর একমাত্র এখতিয়ার আছে কেন্দ্রীয় সরকারের। বিতর্ক দেখা দেয়, সেই ফর্মে নতুন তথ্যের সংযোজন ঘটানোর জন্য।

কমিশন স্বীকার করেছে যে, এই অনলাইন আবেদনের বিন্যাস দেখে অনেকের মনে হয়েছিল ফর্মটি পরিবর্তন করা হয়েছে।

একই সঙ্গে, বিহারের এসআইআর প্রক্রিয়ার সময় ওই ফর্ম পরিবর্তনের অনুমতি দেওয়ার বিষয়টিও কমিশন স্পষ্ট করেছে। যেসব ভোটারের নাম পুরোনো তালিকায় খুঁজে পাওয়া যায়নি বা যাদের ম্যাপিং হয়নি, তাদের ব্যক্তিগতভাবে কার্যালয়ে হাজির হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে কমিশন। বুথ পর্যায়ের কর্মকর্তারা সরাসরি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন এবং প্রয়োজনে অনলাইন শুনানি করা হবে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, গোয়ার ভোটার তালিকা নিয়ে সৃষ্ট বিতর্কে অভিযুক্ত ৯৭ জনের মধ্যে ৮৮ জনের নাম ইতিমধ্যেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, ইসিআইনেট (ECINet) ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করার অভিযোগও নাকচ করেছে কমিশন। তারা জানিয়েছে, নাম তোলা বা বাদ দেওয়ার ক্ষেত্রে স্থানীয় নির্বাচন নিবন্ধন কর্মকর্তার নির্দেশই বাধ্যতামূলক।

ডেপুটি নির্বাচন কমিশনার মণীশ গর্গের কাজকর্ম নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি যে চিঠি ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথনকে লিখেছিলেন, হলফনামায় তারও উল্লেখ রয়েছে। কমিশন জানিয়েছে, দুই কমিশনারের যৌথ নির্দেশের প্রেক্ষিতেই ডেপুটি কমিশনারের ওই নির্দেশিকাটি কার্যকর করা হয়নি।

উল্লেখ্য, একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে জ্ঞানেশ কুমারের কার্যপদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আদালত কমিশনকে নোটিশ পাঠায়। সিইসি জ্ঞানেশ কুমারকে দায়িত্ব থেকে বিরত রাখার যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে কমিশন বলেছে, সাংবিধানিক নিয়ম অনুযায়ী বিচারপতিদের মতো অভিশংসন ছাড়া তাঁকে সরানোর কোনো পথ নেই। আজ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। হলফনামায় বলা হয়, অভিযোগগুলো মূলত এক সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে।

শিরোনাম :
ে জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন নেতানিয়াহুর বিদায় কি ইসরাইলের নীতিতে আনবে বড় পরিবর্তন? ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধার পরিণতি রাজনৈতিক দলকে ভোগ করতে হবে: জাহেদ আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতির বাংলা অ্যাপ ও বই প্রকাশ কক্সবাজার রিসোর্ট অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত ইতালিতে পাহাড় থেকে পড়ে মার্কিন পর্যটকের মৃত্যু ে জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন নেতানিয়াহুর বিদায় কি ইসরাইলের নীতিতে আনবে বড় পরিবর্তন? ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধার পরিণতি রাজনৈতিক দলকে ভোগ করতে হবে: জাহেদ আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতির বাংলা অ্যাপ ও বই প্রকাশ কক্সবাজার রিসোর্ট অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত ইতালিতে পাহাড় থেকে পড়ে মার্কিন পর্যটকের মৃত্যু