তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে ভাসমান অবস্থায় বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে চারটার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে। ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। নৌ পুলিশের এক বার্তায় বলা হয়েছে, ২৮ অক্টোবর, বিকাল সাড়ে ৪টায় ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মৃতদেহ ভাসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পাওয়ার পর তার সঙ্গে থাকা আইফোন ও হাতঘড়ি জব্দ করা হয়। এসব ব্যক্তিগত সামগ্রী যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। উদ্ধার করার সময় তার পরনে ছিল সাদা পাজামা ও কালো রঙের জামা। এছাড়া তার মুখে হালকা দাড়ি ছিল বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা পুরুষের লাশ বয়স অনুমান ২৮ বছর। তার মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।

নৌ পুলিশের কন্ট্রোল রুমের কনস্টেবল রাকিব জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে ঘটা মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ওই এলাকায় তিনি কীভাবে গেলেন, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিরোনাম :
অ্যাকশন দৃশ্যে অন্তর্বাস পরার চাপে বিরক্ত রাধিকা আপ্তে পুতিন-জেলেনস্কির সরাসরি বৈঠকের উদ্যোগ নিলেন ডোনাল্ড ট্রাম্প সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়াই লক্ষ্য: সিইসি তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত দুই দিনে ভরিতে ৩,৮৪৯ টাকা বাড়ল সোনার দাম শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি ইসরায়েল নির্বাচন: ৯০ শতাংশ ভোট গণনা শেষে অনিশ্চয়তায় সরকার গঠন টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে কাজ করছি: প্রধানমন্ত্রী সাফে সব ম্যাচ জিততে চায় বাংলাদেশ, জানালেন কোচ থমাস ডুলি অ্যাকশন দৃশ্যে অন্তর্বাস পরার চাপে বিরক্ত রাধিকা আপ্তে পুতিন-জেলেনস্কির সরাসরি বৈঠকের উদ্যোগ নিলেন ডোনাল্ড ট্রাম্প সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়াই লক্ষ্য: সিইসি তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত দুই দিনে ভরিতে ৩,৮৪৯ টাকা বাড়ল সোনার দাম শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি ইসরায়েল নির্বাচন: ৯০ শতাংশ ভোট গণনা শেষে অনিশ্চয়তায় সরকার গঠন টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে কাজ করছি: প্রধানমন্ত্রী সাফে সব ম্যাচ জিততে চায় বাংলাদেশ, জানালেন কোচ থমাস ডুলি