পুতিন-জেলেনস্কির সরাসরি বৈঠকের উদ্যোগ নিলেন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি সরাসরি বৈঠকের আয়োজন করার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোরে টেক্সাসে একটি নির্বাচনী সমাবেশ শেষ করে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের তিনি এই পরিকল্পনার কথা জানান। এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণের সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি ও ইরান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে কারা অংশ নেবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কি। এখন প্রশ্ন হলো, আমি কখন এটি শেষ করতে চাই।’।

ট্রাম্পের দাবি, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।

তবে বৈঠকের নির্দিষ্ট সময়, স্থান কিংবা আলোচনার ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি কোনো বৈঠক হয়নি। এর আগে আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তিন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও তা চূড়ান্ত ফলাফলে পৌঁছাতে পারেনি। ফলে ট্রাম্পের এই উদ্যোগ সফল হলে তা হবে যুদ্ধ শুরুর পর দুই নেতার প্রথম সরাসরি বৈঠক।

ইরানের বিষয়ে ট্রাম্প জানান, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতি বেশ ইতিবাচক। তবে নির্বাচনের পর দেশটিতে নতুন করে কোনো সামরিক হামলার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেছেন, সব কিছুই সম্ভব, তবে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। একই সঙ্গে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনাও নাকচ করেননি তিনি। ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমরা খুব ভালো অবস্থানে আছি।

উল্লেখ্য যে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মাধ্যমে ওই অঞ্চলে সংঘাতের সূত্রপাত হয়। পরবর্তীতে তা বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়ে। যদিও যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির বিষয়ে বারবার সমঝোতার চেষ্টা চলছে, তবুও সংঘাতের কোনো স্থায়ী সমাধান এখনো অধরা রয়ে গেছে। ট্রাম্প এখন নির্বাচনের পরবর্তী সময়ের ওপর ভিত্তি করে তার পরবর্তী পদক্ষেপ নির্ধারণের সংকেত দিয়েছেন। সূত্র: ইয়েনি শাফাক ও আলআরাবিয়া ইংলিশ।

শিরোনাম :
অ্যাকশন দৃশ্যে অন্তর্বাস পরার চাপে বিরক্ত রাধিকা আপ্তে পুতিন-জেলেনস্কির সরাসরি বৈঠকের উদ্যোগ নিলেন ডোনাল্ড ট্রাম্প সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়াই লক্ষ্য: সিইসি তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত দুই দিনে ভরিতে ৩,৮৪৯ টাকা বাড়ল সোনার দাম শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি ইসরায়েল নির্বাচন: ৯০ শতাংশ ভোট গণনা শেষে অনিশ্চয়তায় সরকার গঠন টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে কাজ করছি: প্রধানমন্ত্রী সাফে সব ম্যাচ জিততে চায় বাংলাদেশ, জানালেন কোচ থমাস ডুলি অ্যাকশন দৃশ্যে অন্তর্বাস পরার চাপে বিরক্ত রাধিকা আপ্তে পুতিন-জেলেনস্কির সরাসরি বৈঠকের উদ্যোগ নিলেন ডোনাল্ড ট্রাম্প সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়াই লক্ষ্য: সিইসি তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত দুই দিনে ভরিতে ৩,৮৪৯ টাকা বাড়ল সোনার দাম শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি ইসরায়েল নির্বাচন: ৯০ শতাংশ ভোট গণনা শেষে অনিশ্চয়তায় সরকার গঠন টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে কাজ করছি: প্রধানমন্ত্রী সাফে সব ম্যাচ জিততে চায় বাংলাদেশ, জানালেন কোচ থমাস ডুলি