আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রণীত নতুন দুটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বিস্তারিত জানান। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ উদ্দেশে নতুন আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে এর আগে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে জাতীয় সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।

অন্যদিকে, সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ গত ২১ সেপ্টেম্বর জারি করা হয়েছিল। এই অধ্যাদেশটি স্থায়ী আইনে রূপান্তরের জন্যই নতুন খসড়াটি তৈরি করা হয়েছে।

নতুন এই সংশোধনীর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা। এছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সরকারি জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

শিরোনাম :
গুরুতর অসুস্থ ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ল্যাবএইডের আইসিইউতে পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ কোম্পানীগঞ্জে মিলল গ্যাস, দিনে পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট ১২ কেজি সিলিন্ডারে এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর অনাকাঙ্ক্ষিত মৃত্যু আন্দোলনের নামে সহিংসতাকারীদের ভিন্ন উদ্দেশ্য আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে দুই শিশুকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা ডেঙ্গুতে আরও ছয়জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি প্রায় দুই হাজার গুরুতর অসুস্থ ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ল্যাবএইডের আইসিইউতে পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ কোম্পানীগঞ্জে মিলল গ্যাস, দিনে পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট ১২ কেজি সিলিন্ডারে এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর অনাকাঙ্ক্ষিত মৃত্যু আন্দোলনের নামে সহিংসতাকারীদের ভিন্ন উদ্দেশ্য আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে দুই শিশুকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা ডেঙ্গুতে আরও ছয়জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি প্রায় দুই হাজার