মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। রোববার সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সুদীপ দাশ রিঙ্কু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, বরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মছদ্দর আলী এবং উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল। এছাড়া দক্ষিণ লামুয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুল মুকিত ও উপজেলা প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসেন সভায় বক্তব্য রাখেন।

বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সমবায় পদ্ধতি কাজে লাগিয়ে গ্রামীণ জনপদে আর্থসামাজিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সমবায় খাতকে শক্তিশালী করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

শিরোনাম :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত শেখ হাসিনাকে ফেরাতে আইনগত পদক্ষেপ চলছে: আইনমন্ত্রী সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের জয়পুরহাটের ডিসি অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিল ছাত্রদল সৌদিতে এক সপ্তাহে সাড়ে ৯ হাজার অবৈধ অভিবাসী বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটের ট্রেন ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে জাহাজে অগ্নিকাণ্ড নিউজিল্যান্ড নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, ঝুলে আছে সরকার গঠন নটিংহাম ফরেস্টের কাছে হেরে ম্যানসিটির হ্যাটট্রিক পরাজয় মহাখালীতে বাসস্ট্যান্ডে রাখা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত শেখ হাসিনাকে ফেরাতে আইনগত পদক্ষেপ চলছে: আইনমন্ত্রী সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের জয়পুরহাটের ডিসি অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিল ছাত্রদল সৌদিতে এক সপ্তাহে সাড়ে ৯ হাজার অবৈধ অভিবাসী বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটের ট্রেন ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে জাহাজে অগ্নিকাণ্ড নিউজিল্যান্ড নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, ঝুলে আছে সরকার গঠন নটিংহাম ফরেস্টের কাছে হেরে ম্যানসিটির হ্যাটট্রিক পরাজয় মহাখালীতে বাসস্ট্যান্ডে রাখা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড