ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে জাহাজে অগ্নিকাণ্ড

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় শনিবার সন্ধ্যায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিষয়টি নিশ্চিত করেছে। তবে এসব বিস্ফোরণের পেছনে ক্ষেপণাস্ত্র হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ। এর আগে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক সূত্রের বরাতে জানায়, কেশম দ্বীপের বিস্ফোরণের শব্দের সাথে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সংশ্লিষ্টতা নেই। যদিও বিস্ফোরণগুলোকে হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর মধ্যেই রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী (আইআরজিসি) নতুন একটি তথ্য সামনে এনেছে। বাহিনীটির দাবি, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। বিপ্লবী গার্ড বাহিনীর ভাষ্য অনুযায়ী, জাহাজ দুটি অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা চালাচ্ছিল। তবে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের ঘটনার সঙ্গে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে কেশম দ্বীপে সীমিত পরিসরে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন এক সরকারি কর্মকর্তার ভাষ্যমতে, এটি ছিল নিয়ন্ত্রিত এবং এর মাধ্যমে কোনো বড় ধরনের সামরিক অভিযান শুরুর পরিকল্পনা করা হয়নি। সব মিলিয়ে হরমুজ প্রণালি অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি এবং বিস্ফোরণের কারণগুলো নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত পদক্ষেপ চলছে: আইনমন্ত্রী সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের জয়পুরহাটের ডিসি অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিল ছাত্রদল সৌদিতে এক সপ্তাহে সাড়ে ৯ হাজার অবৈধ অভিবাসী বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটের ট্রেন ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে জাহাজে অগ্নিকাণ্ড নিউজিল্যান্ড নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, ঝুলে আছে সরকার গঠন নটিংহাম ফরেস্টের কাছে হেরে ম্যানসিটির হ্যাটট্রিক পরাজয় মহাখালীতে বাসস্ট্যান্ডে রাখা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ইসরাইলের সরকার গঠনের ঘোষণা রোববার, কাকে বেছে নেবেন হারজগ? শেখ হাসিনাকে ফেরাতে আইনগত পদক্ষেপ চলছে: আইনমন্ত্রী সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের জয়পুরহাটের ডিসি অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিল ছাত্রদল সৌদিতে এক সপ্তাহে সাড়ে ৯ হাজার অবৈধ অভিবাসী বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটের ট্রেন ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে জাহাজে অগ্নিকাণ্ড নিউজিল্যান্ড নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, ঝুলে আছে সরকার গঠন নটিংহাম ফরেস্টের কাছে হেরে ম্যানসিটির হ্যাটট্রিক পরাজয় মহাখালীতে বাসস্ট্যান্ডে রাখা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ইসরাইলের সরকার গঠনের ঘোষণা রোববার, কাকে বেছে নেবেন হারজগ?