বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে সংসদ সদস্য ইশরাক হোসেন

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সাথে মাহফুজ হাসানকে এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২০২৬ সালের সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই আইনের ১৪(৩) ধারা অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আগে, মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুসারে নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় আগের অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আদেশ জারির তারিখ থেকেই নতুন কমিটির কার্যকারিতা শুরু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

নতুন এই কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম, শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী। সাধারণ সম্পাদক মাহফুজ হাসান নিজেও জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত একজন দক্ষ খেলোয়াড় ও সংগঠক।

কমিটির অন্যান্য পদে রয়েছেন যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ। এছাড়া কমিটিতে অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিরোনাম :
শেন ওয়ার্নকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন সেলিম মালিক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের প্রভাবিত করেছে যেসব বিষয় বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে সংসদ সদস্য ইশরাক হোসেন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: আহত পোশাককর্মীর মৃত্যু ও অর্ধশত কারখানায় ছুটি অ্যাটলেটিকোকে হারিয়ে জয়ের ধারায় ফিরল বায়ার্ন মিউনিখ দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া প্রসিকিউটর সাইমুম সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, প্রয়োজন ঐক্য ও সর্বজনীন অংশগ্রহণ আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ ও অপরাধ বললেন ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে মেয়র নির্বাচন আজ, মুখোমুখি কারেন বাস ও নিথিয়া রামান হলফনামায় ১৪ অসংগতি: মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্তের আবেদন শেন ওয়ার্নকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন সেলিম মালিক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের প্রভাবিত করেছে যেসব বিষয় বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে সংসদ সদস্য ইশরাক হোসেন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: আহত পোশাককর্মীর মৃত্যু ও অর্ধশত কারখানায় ছুটি অ্যাটলেটিকোকে হারিয়ে জয়ের ধারায় ফিরল বায়ার্ন মিউনিখ দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া প্রসিকিউটর সাইমুম সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, প্রয়োজন ঐক্য ও সর্বজনীন অংশগ্রহণ আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ ও অপরাধ বললেন ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে মেয়র নির্বাচন আজ, মুখোমুখি কারেন বাস ও নিথিয়া রামান হলফনামায় ১৪ অসংগতি: মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্তের আবেদন