গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ পরিস্থিতিতে জেলার ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ। মহাসড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই বিজিবি, শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন।

এর আগে গত কয়েক দিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে আসছিলেন। উদ্ভূত ঘটনায় কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। পাশাপাশি, আন্দোলনে অংশ নেওয়া ও উসকানি দেওয়ার অভিযোগে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা, কেশম দ্বীপে বিকট বিস্ফোরণ লর্ডসে ফিক্সিং কেলেঙ্কারির ১৫ বছর: পাকিস্তানি ত্রয়ীর পতন ও ক্রিকেটের শিক্ষা যুবলীগ নেতার প্রতিষ্ঠানকে দেড়শ কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সংকেতে বিশ্ববাজারে তেলের দরপতন গুরুতর অসুস্থ ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ল্যাবএইডের আইসিইউতে পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ কোম্পানীগঞ্জে মিলল গ্যাস, দিনে পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা, কেশম দ্বীপে বিকট বিস্ফোরণ লর্ডসে ফিক্সিং কেলেঙ্কারির ১৫ বছর: পাকিস্তানি ত্রয়ীর পতন ও ক্রিকেটের শিক্ষা যুবলীগ নেতার প্রতিষ্ঠানকে দেড়শ কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সংকেতে বিশ্ববাজারে তেলের দরপতন গুরুতর অসুস্থ ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ল্যাবএইডের আইসিইউতে পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ কোম্পানীগঞ্জে মিলল গ্যাস, দিনে পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট