ফরিদপুরে নিখোঁজ শিশুকে উদ্ধারে পিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান

ফরিদপুরের সদরপুরে দীর্ঘ চার মাস ধরে নিখোঁজ থাকা আট বছর বয়সী শিশু সামিউলকে উদ্ধারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিশেষ অভিযান পরিচালনা করেছে। নয়াকান্দি গ্রামের প্রবাসী মিরাজুল মল্লিকের ছেলে সামিউল গত ১৫ জুন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার পর তদন্ত শুরু করে জেলা পিবিআই। ফরিদপুরের সদরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাতভর মাটি খুঁড়ে নিখোঁজ সামিউলের (৮) লাশ খুঁজে পায়নি।

তদন্তের এক পর্যায়ে পুলিশ ফরিদপুর সদর ও কৃষ্ণপুর এলাকা থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন আলামিন (৩৬), মোস্তফা ফরাজী (৫০), ফরিদ মাতুব্বর (৩৫) এবং সুজন (৩৭)। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার রাত সাড়ে দশটা থেকে সোমবার ভোর ৩টা পর্যন্ত উপজেলার নয়াকান্দি গ্রামের একটি তালাবদ্ধ কক্ষে অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন— নয়াকান্দি গ্রামের ধনা মাতুব্বরের ছেলে আলামিন (৩৬), নালু ফরাজীর পুত্র মোস্তফা ফরাজী (৫০), নগরকান্দা থানার গোয়ালপোতা গ্রামের মজনু মাতুব্বরের ছেলে ফরিদ মাতুব্বর (৩৫) এবং একই গ্রামের হানিফের পুত্র সুজন (৩৭)। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন চারজনকে আটক করে তারা।

অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ওই কক্ষের পাকা ফ্লোরের ঢালাই কেটে প্রায় ছয় ফুট গভীরে মাটি খোঁড়া হয়। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযানের সময় জেলা পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনাটি নিয়ে শত শত স্থানীয় মানুষ ঘটনাস্থলের আশেপাশে ভিড় করেন। রাত ৩টার দিকে পিবিআই অনুসন্ধান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারে তদন্ত কার্যক্রম এবং অনুসন্ধান চলমান থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর এমন অভিযানেও কোনো সুরাহা না হওয়ায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

শিরোনাম :
দাখিল: আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক ফরিদপুরে নিখোঁজ শিশুকে উদ্ধারে পিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ মিশিগানে নিজ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন হ্যালির ঈশ্বরদীতে চিরকুটসহ যুবকের অস্বাভাবিক মৃত্যু: স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মেসির জাদুতে জয় ইন্টার মায়ামির, হারল নিউ ইংল্যান্ড এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিঃ এসএসপি দাখিল: আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক ফরিদপুরে নিখোঁজ শিশুকে উদ্ধারে পিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ মিশিগানে নিজ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন হ্যালির ঈশ্বরদীতে চিরকুটসহ যুবকের অস্বাভাবিক মৃত্যু: স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মেসির জাদুতে জয় ইন্টার মায়ামির, হারল নিউ ইংল্যান্ড এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিঃ এসএসপি