শ্রমিক পরিষদ-এসএসপি এর পক্ষে প্রধান সমন্বয়ক মোশারেফ হোসেন মন্টু ও নির্বাহী সমন্বয়ক সোহেল রানা সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করায় সরকারকে আন্তরিক ধনাবাদ ও অতিনন্দন জানিয়ে বলেন, গার্মেন্টস শিল্পে মজুরী বোর্ডে শ্রমিক প্রতিনিধি হিসাবে বিশিষ্ট শ্রমিক নেতা বাবুল আক্তার কে মনোনীত করায় অতিনন্দন জানাচ্ছি।
গার্মেন্টস শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার গ্রেক্ষাগটে গার্মেন্টস শিল্পে নতুন করে মজুরি বোর্ড গঠন করায় সরকারকে আক্তরিক ধন্যবাদ জানান।
আমরা আশা করি, সরকার শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের উর্ধগতি, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা এবং পরিবারের মৌলিক চাহিদাগুলো বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও সম্মানজনক ন্যূনতম মজুরি নির্ধারণ করবে।
এসএসপি’র কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট দাবি, গার্মেন্টস শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা নির্ধারণ ও দ্রুত ঘোষণা করতে হবে।
সন্দেহজনক গ্রেপ্তারকৃত নিৱাশৱাধ প্রকৃত শ্রমিক নেন্দদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আন্দোলনরত শ্রমিক ভাইদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া ও কোন ধরনের সহিংস কর্মকান্ডে জড়িত না হওয়ার আহবান জানান।
মনে রাখতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দয়া বা অনুদান নয়; এটি শ্রমিকের অধিকার। শ্রমিকের জীবনমানের উন্নয়ন হাড়া শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আমরা চাই, মজুরি বোর্ডে শ্রমিকদের প্রকৃত ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হউক এবং সরকার, মালিক ও শ্রমিক সকল পক্ষের যৌক্তিক বক্তব্য বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে না মজুরি যোষণা করা হোক।
শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে অর্থনীতি এগোবে। ন্যায্য মজুরি নিশ্চিত করুন। শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করুন।
বার্তাপ্রেরক,
মোহাম্মদ সোহেল শিকদার
মিডিয়া সমন্বয়ক,
সম্মিলিত শ্রমিক পরিষদ-এসএসপি,
মোবাইলঃ +880 1749-636927

