মিশিগানে নিজ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন হ্যালির

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের ঠিক আগমুহূর্তে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিভেদ প্রকাশ্যে এল। ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স নিজ দলের মনোনীত প্রার্থী আবদুল আল–সাইয়েদকে সমর্থন না দিয়ে উল্টো রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে অবস্থান নিয়েছেন। দলীয় প্রার্থীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। মিশিগানে আল–সাইয়েদকে ঠেকাতে এবার রিপাবলিকান প্রার্থীর পক্ষে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করবে ইসরায়েলপন্থী আইপ্যাক। সাম্প্রতিক দিনগুলোয় তাঁদের দীর্ঘদিনের বিরোধ প্রকাশ্যে এসেছে। মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি আইপ্যাক।

প্রতিনিধি পরিষদের সদস্য হ্যালি স্টিভেন্স ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী ধারার রাজনীতিক হিসেবে পরিচিত। অন্যদিকে, আবদুল আল–সাইয়েদ দলটির বামপন্থী অংশের প্রতিনিধিত্ব করেন। মিশিগানের সিনেট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে হ্যালি আল–সাইয়েদের কাছে পরাজিত হয়েছিলেন। এই রেশ ধরেই সম্প্রতি তাঁদের মধ্যকার মতপার্থক্য তীব্র আকার ধারণ করে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই সদস্যের নাম হ্যালি স্টিভেন্স। যুক্তরাষ্ট্রে মামদানি-সাইয়েদ কি মধ্যপন্থীদের মনে ভয় ধরালেন। তাঁদের অনেকে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

নির্বাচনের মাত্র দুই দিন আগে হ্যালি স্টিভেন্সকে রিপাবলিকান প্রার্থী রজার্সের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিও বার্তায় হ্যালি বলেন, ‘আমি আবদুলের নির্বাচনী প্রচারের কোনো অংশ নই।’ তিনি আরও যোগ করেন, মিশিগানের মানুষের পরিচয় ঘৃণা ছড়ানো নয়। ডেমোক্রেটিক পার্টির বর্তমান প্রার্থীর কার্যক্রমকে দলের মূল আদর্শের পরিপন্থী আখ্যা দিয়ে তিনি মাইক রজার্সকে সমর্থন করার ঘোষণা দেন।

হ্যালি স্টিভেন্সের এই পদক্ষেপে ডেমোক্রেটিক পার্টির ভেতর ব্যাপক বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক সহকর্মীই তাঁর এই সিদ্ধান্তকে দলের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে দলের ভেতর বেশ সমালোচনাও হচ্ছে। একজন একে ‘জঘন্য বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন।

মূলত রোববার একটি অনুষ্ঠানে দলীয় ঐক্যের বার্তা নিয়ে হ্যালি ও আবদুল আল–সাইয়েদের একসঙ্গে উপস্থিত থাকার কথা ছিল। তবে খবর অনুযায়ী, আল–সাইয়েদ তাঁকে সেই অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করেছিলেন। এরপরই হ্যালি রিপাবলিকান প্রার্থী রজার্সের সঙ্গে একটি গির্জায় আয়োজিত কর্মসূচিতে যোগ দেন।

গির্জার বাইরে গণমাধ্যমকর্মীদের সামনে মাইক রজার্সের পাশে দাঁড়িয়ে হ্যালি বলেন, ‘এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা আমরা সবাই জানি। কিন্তু আবদুল নিজেই স্পষ্ট করেছেন যে তাঁর নির্বাচনী প্রচারে আমার কোনো জায়গা নেই। তিনি আমাকে সেখানে চান না।’

এদিকে হ্যালির এমন অবস্থানের বিষয়ে জানতে চাইলে ডেমোক্রেটিক প্রার্থী আবদুল আল–সাইয়েদ সরাসরি কোনো প্রতিক্রিয়ায় না গিয়ে বরং ভোটারদের ইস্যুগুলোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তিনি মিশিগানের জনগণের সমস্যা নিয়ে ভাবতেই বেশি আগ্রহী। আল–সাইয়েদ বলেন, দিন শেষে হ্যালি স্টিভেন্সের কর্মকাণ্ড তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। উল্লেখ্য, এর আগেও মিশিগানের বিভিন্ন নির্বাচনে বিভিন্ন লবি ও গোষ্ঠীর সংশ্লিষ্টতা এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ মিশিগানে নিজ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন হ্যালির ঈশ্বরদীতে চিরকুটসহ যুবকের অস্বাভাবিক মৃত্যু: স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মেসির জাদুতে জয় ইন্টার মায়ামির, হারল নিউ ইংল্যান্ড এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিঃ এসএসপি ছেলের এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গার ছাত্রদল সভাপতি পদ হারালেন বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ভিডিও ভাইরাল তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র গাজীপুরে মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ মিশিগানে নিজ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন হ্যালির ঈশ্বরদীতে চিরকুটসহ যুবকের অস্বাভাবিক মৃত্যু: স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মেসির জাদুতে জয় ইন্টার মায়ামির, হারল নিউ ইংল্যান্ড এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিঃ এসএসপি ছেলের এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গার ছাত্রদল সভাপতি পদ হারালেন বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ভিডিও ভাইরাল তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র