খুলনার লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ

খুলনা বিভাগে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সমাপ্ত হওয়ায় দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লংমার্চের কর্মসূচি সফল হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তাদের ‘নারায়ে তাকবির’ ধ্বনিতে পুরো লংমার্চ মুখর হয়ে ওঠে। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে লংমার্চে অংশ নেওয়া মানুষ এবং পথে পথে সহযোগিতা ও সংহতি জানানো ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের এই নেতা। লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধসহ নানা জনস্বার্থমূলক দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি রাষ্ট্র সংস্কারে দলীয়করণ বন্ধ, দুর্নীতি ও দখলদারিত্ব রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিগুলোও কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে। তারা দীর্ঘ সময় ধরে নানা কষ্ট সহ্য করে কর্মসূচিতে অবস্থান করেন এবং ধৈর্যের পরিচয় দেন।

লংমার্চ চলাকালে অনাকাঙ্ক্ষিত এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় লংমার্চের একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এবারের লংমার্চে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রখর রোদ উপেক্ষা করে নারী-পুরুষসহ সব বয়সী মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন। তিনি জানান, রাজনৈতিক ইতিহাসে এবার হাজার হাজার নারী নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয় ছিল। তাদের দীর্ঘ সময়ের ধৈর্য ও সহনশীলতাকে তিনি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

লংমার্চ সফল করতে অংশগ্রহণকারী নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতা, স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লংমার্চে অংশগ্রহণকারী ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতা, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ।

তিনি পুলিশ, সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানান। দীর্ঘ যাত্রায় সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

শিরোনাম :
স্মার্ট স্পিকার কি গোপনে সব কথা শুনে নিচ্ছে? খুলনার লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর খুলনার লবণচরায় যুবককে কুপিয়ে জখম, পরে হাসপাতালে মৃত্যু শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে ৩য় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন ২৬তম আইফা অ্যাওয়ার্ডসে ১২টি পুরস্কার জিতে শীর্ষে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের বিক্ষোভ, পাল্টা ডাক বিজেপির নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতার দাবিতে ইসরাইলে বিক্ষোভ সঞ্চয়পত্র, ব্যাংক এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় মিলবে সর্বোচ্চ মুনাফা স্মার্ট স্পিকার কি গোপনে সব কথা শুনে নিচ্ছে? খুলনার লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর খুলনার লবণচরায় যুবককে কুপিয়ে জখম, পরে হাসপাতালে মৃত্যু শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে ৩য় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন ২৬তম আইফা অ্যাওয়ার্ডসে ১২টি পুরস্কার জিতে শীর্ষে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের বিক্ষোভ, পাল্টা ডাক বিজেপির নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতার দাবিতে ইসরাইলে বিক্ষোভ সঞ্চয়পত্র, ব্যাংক এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় মিলবে সর্বোচ্চ মুনাফা