দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামীতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী সময়েও দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের পূর্বাভাসে বলা হয়েছিল, দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে।

শিরোনাম :
খুলনার লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর খুলনার লবণচরায় যুবককে কুপিয়ে জখম, পরে হাসপাতালে মৃত্যু শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে ৩য় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন ২৬তম আইফা অ্যাওয়ার্ডসে ১২টি পুরস্কার জিতে শীর্ষে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের বিক্ষোভ, পাল্টা ডাক বিজেপির নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতার দাবিতে ইসরাইলে বিক্ষোভ সঞ্চয়পত্র, ব্যাংক এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় মিলবে সর্বোচ্চ মুনাফা অজিদের উড়িয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার খুলনার লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর খুলনার লবণচরায় যুবককে কুপিয়ে জখম, পরে হাসপাতালে মৃত্যু শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে ৩য় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন ২৬তম আইফা অ্যাওয়ার্ডসে ১২টি পুরস্কার জিতে শীর্ষে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের বিক্ষোভ, পাল্টা ডাক বিজেপির নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতার দাবিতে ইসরাইলে বিক্ষোভ সঞ্চয়পত্র, ব্যাংক এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় মিলবে সর্বোচ্চ মুনাফা অজিদের উড়িয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার