বোয়ালমারীতে অটোভ্যান উল্টে দাদার ফাতিহায় যাওয়ার পথে কিশোর নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফাবাড়ি ঈদগাহের গণিখার মোড় এলাকায় শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বায়জিদ নামের ১৫ বছর বয়সী এক কিশোর প্রাণ হারিয়েছে। দাদার ফাতিহা ও দোয়া মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে অটোভ্যান নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানে থাকা ওই কিশোরের মা বাতাসী বেগমও আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বায়জিদ নিজেই অটোভ্যান চালিয়ে তার মা বাতাসী বেগমকে নিয়ে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। পথে গণিখার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলে ভ্যানচালক বায়জিদ পিলারের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এবং তার মা রাস্তায় ছিটকে পড়ে যান।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন। নিহত বায়জিদের খালা শিল্পী জানান, তার বোন ও ভাগনে দাদার দোয়া মাহফিলে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।

নিহতের বাবা লিটন মুন্সি জানান, তারা আগে দাদপুর এলাকায় বসবাস করতেন, তবে বর্তমানে রাজাপুর গ্রামে থাকেন। গত শুক্রবার লিটন মুন্সির বাবার মৃত্যু হয় এবং সেই শোকের মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। অনুষ্ঠানের প্রয়োজনে দুই দিন আগে তারা পুরোনো বাড়িতে আসেন। পরে স্ত্রী ও ছেলে বাড়ি থেকে কাপড়চোপড় আনতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বোয়ালমারী থানার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) শিমুল আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম :
শর্ত ছাড়া মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ, মিলবে বেতন নির্দেশ অমান্য করে অশ্লীল নাচ: পঞ্চগড়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত নেত্রকোনায় ৫ কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য রাজবাড়ীতে মাদ্রাসার বাবুর্চির পর সহকারীরও মৃত্যু, আটক হামলাকারী ইরানের কেশম উপকূলের কাছে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা অংশীদারিত্বের গণতন্ত্র: রাষ্ট্র সংস্কারের জন্য অপরিহার্য—জেএসডি বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৪.৮৪ শতাংশ মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের ব্যতিক্রমী এক জগৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের ৭ শর্ত ঘোষণা রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার কমে ৪৫ শতাংশ শর্ত ছাড়া মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ, মিলবে বেতন নির্দেশ অমান্য করে অশ্লীল নাচ: পঞ্চগড়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত নেত্রকোনায় ৫ কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য রাজবাড়ীতে মাদ্রাসার বাবুর্চির পর সহকারীরও মৃত্যু, আটক হামলাকারী ইরানের কেশম উপকূলের কাছে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা অংশীদারিত্বের গণতন্ত্র: রাষ্ট্র সংস্কারের জন্য অপরিহার্য—জেএসডি বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৪.৮৪ শতাংশ মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের ব্যতিক্রমী এক জগৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের ৭ শর্ত ঘোষণা রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার কমে ৪৫ শতাংশ