নেত্রকোনায় ৫ কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া এই তালিকায় রয়েছে চারটি নন-এমপিও কলেজ ও একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। জেলা শিক্ষা অফিসের সংশোধিত ফলাফলের তালিকা অনুযায়ী, অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, নেত্রকোনার ১০টি উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৮৭৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৩৮ জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭০ জন। সামগ্রিকভাবে জেলায় পাশের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ। উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, সবচেয়ে ভালো ফলাফল করেছে খালিয়াজুরী উপজেলা, যেখানে পাশের হার ৪৮ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া কেন্দুয়ায় ৪৯ দশমিক ৪৬ শতাংশ এবং নেত্রকোনা সদরে ৫১ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, জেলার মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে বারহাট্টা উপজেলা, সেখানে পাশের হার মাত্র ৩০ দশমিক ২০ শতাংশ।

পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় শিক্ষার মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি পাঠদান কার্যক্রম নিয়ে বড় ধরনের প্রশ্ন সামনে এনেছে।

সার্বিক বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মুনমুন জাহান লিজা জানিয়েছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, তাদের বিরুদ্ধে সরকারি নীতিমালা ও নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম :
হেলিকপ্টারে গ্রামে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মাসুম জাতীয় লিগে মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট ও রাজশাহীতে স্থবিরতা ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস ফিরবে: সালাহউদ্দিন আম্মার দিল্লির রামলীলা ময়দানে মোদিবিরোধী জোটের বিশাল সমাবেশ যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা: খাদ্যমন্ত্রী এসএ গেমসের আগে সাঁতারুদের টাইমিং নিয়ে বড় দুশ্চিন্তা বাকেরগঞ্জে ১৬ শতকের প্রাচীন স্থাপত্য নিদর্শন নসরত গাজী মসজিদ স্মার্ট স্পিকার কি গোপনে সব কথা শুনে নিচ্ছে? খুলনার লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর হেলিকপ্টারে গ্রামে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মাসুম জাতীয় লিগে মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট ও রাজশাহীতে স্থবিরতা ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস ফিরবে: সালাহউদ্দিন আম্মার দিল্লির রামলীলা ময়দানে মোদিবিরোধী জোটের বিশাল সমাবেশ যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা: খাদ্যমন্ত্রী এসএ গেমসের আগে সাঁতারুদের টাইমিং নিয়ে বড় দুশ্চিন্তা বাকেরগঞ্জে ১৬ শতকের প্রাচীন স্থাপত্য নিদর্শন নসরত গাজী মসজিদ স্মার্ট স্পিকার কি গোপনে সব কথা শুনে নিচ্ছে? খুলনার লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর