বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৪.৮৪ শতাংশ

বরিশাল শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। গত শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। এর বিপরীতে পাস করেছে মাত্র ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। পাশ করেছেন ২৫ হাজার ৯৭০ জন। ফলাফল এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

ফলাফলে গত বছরের তুলনায় বেশ বড় ধরনের অবনতি দেখা গেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ, যা এবার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট কমেছে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় ৭২৪ জন কমে এবার ৯৫০ জনে দাঁড়িয়েছে। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।

বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেনি। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর ফলাফল শূন্য শতাংশ।

শিরোনাম :
নেত্রকোনায় ৫ কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য রাজবাড়ীতে মাদ্রাসার বাবুর্চির পর সহকারীরও মৃত্যু, আটক হামলাকারী ইরানের কেশম উপকূলের কাছে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা অংশীদারিত্বের গণতন্ত্র: রাষ্ট্র সংস্কারের জন্য অপরিহার্য—জেএসডি বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৪.৮৪ শতাংশ মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের ব্যতিক্রমী এক জগৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের ৭ শর্ত ঘোষণা রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার কমে ৪৫ শতাংশ চাকরি বাঁচানোর লড়াইয়ে ক্যারিক, আর্সেনাল ও সিটির কঠিন পরীক্ষা এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু রোববার: নিয়মাবলি ও বিস্তারিত নেত্রকোনায় ৫ কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য রাজবাড়ীতে মাদ্রাসার বাবুর্চির পর সহকারীরও মৃত্যু, আটক হামলাকারী ইরানের কেশম উপকূলের কাছে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা অংশীদারিত্বের গণতন্ত্র: রাষ্ট্র সংস্কারের জন্য অপরিহার্য—জেএসডি বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৪.৮৪ শতাংশ মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের ব্যতিক্রমী এক জগৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের ৭ শর্ত ঘোষণা রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার কমে ৪৫ শতাংশ চাকরি বাঁচানোর লড়াইয়ে ক্যারিক, আর্সেনাল ও সিটির কঠিন পরীক্ষা এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু রোববার: নিয়মাবলি ও বিস্তারিত