ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

শনিবার (৭ নভেম্বর) ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে।

হামলার পরপরই স্থানীয় বাসিন্দারা সুজা এলাকায় বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিস্ফোরণের আগে দ্বীপটির আকাশে উড়োজাহাজের শব্দ শোনা গিয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনার সত্যতা যাচাই করছে এবং নিশ্চিত তথ্য পাওয়া মাত্রই বিস্তারিত জানানো হবে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

ইরানের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, দ্বীপটিতে বিস্ফোরণের ঘটনার কয়েক ঘণ্টা পরেই তারা ওই এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। এর আগে শুক্রবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংস করার খবর জানানো হয়েছিল। দুই দিনে দুটি ড্রোন ভূপাতিত করার ঘটনা এই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে যে খবর প্রচার হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে কাতার। কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয় শনিবার এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষ এখনো একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

শিরোনাম :
এসএমই কোম্পানির ১৭ কোটি টাকার হদিস পেতে তদন্তে বিএসইসি গাজায় ইসরায়েলি হামলায় হতাহত আড়াই লাখ ছাড়ালো ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা ভিনিসিয়ুসের জন্য দলের ক্ষতি করতে রাজি নই: মরিনিও উজিরপুরে খালে নেমে নিজ হাতে পরিষ্কার করলেন ইউএনও মো. আলী সুজা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন সংসদ সদস্য ইশরাক পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিল ইরান রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট তৈরির পরিকল্পনা রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের উদ্ধারকৃত অবস্থায় সন্ধান ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এসএমই কোম্পানির ১৭ কোটি টাকার হদিস পেতে তদন্তে বিএসইসি গাজায় ইসরায়েলি হামলায় হতাহত আড়াই লাখ ছাড়ালো ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা ভিনিসিয়ুসের জন্য দলের ক্ষতি করতে রাজি নই: মরিনিও উজিরপুরে খালে নেমে নিজ হাতে পরিষ্কার করলেন ইউএনও মো. আলী সুজা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন সংসদ সদস্য ইশরাক পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিল ইরান রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট তৈরির পরিকল্পনা রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের উদ্ধারকৃত অবস্থায় সন্ধান ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী