কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫১ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। এতে মোট ৩৫১ জনকে আটক করা হয়েছে। আটকদের অপরাধের ধরণ যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ২১৯ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অভিযানে উপস্থিত ছিলেন। নগরীসহ জেলার বিভিন্ন প্রান্তে কিশোর বখাটেদের উৎপাত রয়েছে এমন সব স্থানে নজরদারি বাড়িয়ে পুলিশ এই অভিযান চালায়। মূলত উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উঠতি বয়সি কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলায় কিশোর গ্যাং বিরোধী এই নিয়মিত অভিযান শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর পর্যন্ত চলমান এই অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মোট ৩ হাজার ১৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে অপ্রতিম হত্যার ঘটনার পর থেকে জেলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আটকদের অধিকাংশই ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫১ জন আটক তাহসিফ সাউরি মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ জন্মদিনে ১০০ কোটির মালিক অনন্যা পান্ডে নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মোটরসাইকেল উদ্ধার, হেফাজতে বন্ধু পৃথিবীতে পানি এল কীভাবে? নতুন গবেষণায় মিলল উত্তর যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ পিবিআই হেফাজতে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার রহস্যময় মৃত্যু: বন্ধুকে হেফাজতে নিল পিবিআই ভুটানে হিমবাহ হ্রদ ফেটে বন্যা, ভারতে সতর্কতা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫১ জন আটক তাহসিফ সাউরি মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ জন্মদিনে ১০০ কোটির মালিক অনন্যা পান্ডে নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মোটরসাইকেল উদ্ধার, হেফাজতে বন্ধু পৃথিবীতে পানি এল কীভাবে? নতুন গবেষণায় মিলল উত্তর যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ পিবিআই হেফাজতে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার রহস্যময় মৃত্যু: বন্ধুকে হেফাজতে নিল পিবিআই ভুটানে হিমবাহ হ্রদ ফেটে বন্যা, ভারতে সতর্কতা