চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সফররত চীনা প্রতিনিধিদলটি এ শ্রদ্ধা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ। তিন দিনের সরকারি সফরে লিউ হাইসিং গত মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান।

