স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকেই নতুন এই দর কার্যকর করা হচ্ছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, দেশে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন দাম ধার্য করা হয়েছে। গহনার ডিজাইনভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছর বাজুস দেশের বাজারে মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়, kমানো হয় ৬৭ বার এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছিল। এর আগে ২০২৫ সালে সর্বমোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো ও ২৯ বার কমানো হয়।

