সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জুবলী রোড শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ এই মামলাটি করেন। আসামিদের তালিকায় সাইফুজ্জামান চৌধুরী ছাড়াও রয়েছেন আরামিট সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, এজিএম একেএম মারুফ এবং এজিএম ও ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও ইসলামী ব্যাংকের জুবলী রোড শাখার ১০ জন কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া বাই-মুরাবাহা ডিলের নথিপত্র তৈরি করেন। অনুসন্ধানে বেরিয়ে আসে, ২০১৭ সালে আরামিট সিমেন্টের অনুকূলে ৩৫০ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত ২৭টি ভুয়া ডিলের বিপরীতে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন ও আত্মসাৎ করা হয়। আসামিরা ব্যাংক থেকে ঋণের অর্থ হস্তগত করতে ক্লাসিক ট্রেডিং নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহকারী হিসেবে ব্যবহার করেন। বাস্তবে ওই প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক কার্যক্রম, অফিস বা গুদামের অস্তিত্ব নেই। এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে আরামিট সিমেন্টের অনুকূলে ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। তবে ওই প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য সরবরাহ করা হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া ইনভয়েস ও প্রয়োজনীয় কাগজের আড়ালে পে-অর্ডারের মাধ্যমে ঋণের টাকা ক্লাসিক ট্রেডিংয়ের ব্যাংক হিসাবে জমা দেওয়া হতো। এরপর বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে সেই অর্থ কৌশলে আরামিট সিমেন্টের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদকের অনুসন্ধানে এসব জালিয়াতির প্রমাণ পাওয়ার পরই আইনি পদক্ষেপ গ্রহণ করা হলো। দুদকের অনুসন্ধানে এসব তথ্য উঠে আসার পর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হ। প্রতিষ্ঠানটির আমদানি-রপ্তানিরও কোনো প্রমাণ মেলেনি।

শিরোনাম :
উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না স্টার নিউজ নারী ফুটবল: সেমিফাইনালে টাঙ্গাইল ও রাঙামাটি জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না স্টার নিউজ নারী ফুটবল: সেমিফাইনালে টাঙ্গাইল ও রাঙামাটি জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন