স্টার নিউজ নারী ফুটবল: সেমিফাইনালে টাঙ্গাইল ও রাঙামাটি

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত -স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দুটি কোয়ার্টার ফাইনালে দেখা গেছে দুই ভিন্ন চিত্র। একদিকে ছিল তারকাসমৃদ্ধ দুই দলের স্নায়ুচাপের লড়াই, অন্যদিকে ছিল রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমির দাপুটে পারফরম্যান্স।

দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছে টাঙ্গাইলের শক্তিশালী মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। এই ম্যাচে রাঙ্গাটুঙ্গী একাডেমির হয়ে মাঠে নেমেছিলেন সাফজয়ী অভিজ্ঞ তারকা সানজিদা আক্তার ও স্বপ্না রানী। তবে টাঙ্গাইলের দলটিতে কৃষ্ণা রানী সরকার, মাছুরা পারভীন, নিলুফা ইয়াসমিন, মার্জিয়া এবং নতুন করে যোগ দেওয়া মাতসুশিমা সুমাইয়ার মতো সাফজয়ী ফুটবলাররা বড় বাধা হয়ে দাঁড়ান। তাঁদের ঘিরে ঠাকুরগাঁও সেমিফাইনালে ওঠার স্বপ্ন বুনেছিল, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ায় সাফজয়ী একাধিক ফুটবলারে ঠাসা টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দল।

ম্যাচের ১৩তম মিনিটে সুমাইয়ার কর্নার থেকে উড়ে আসা বল হেডের মাধ্যমে জালে জড়িয়ে টাঙ্গাইলকে ১-০ গোলে এগিয়ে দেন বয়সভিত্তিক জাতীয় দলে খেলা জোসনা। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে টাঙ্গাইল। ম্যাচটিতে দারুণ নৈপুণ্যের জন্য জোসনা ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী, সহকারী কোচ মাহবুবুর রহমান এবং মাহমুদা আক্তার।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কুষ্টিয়া ফুটবল একাডেমির বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি। পাহাড়ের দলটি ৬-০ গোলে বিশাল জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে। ম্যাচের ৪ মিনিটে মামনি চাকমার গোলে লিড নেয় রাঙামাটি। এর সাত মিনিট পর ব্যবধান ২-০ করেন থুইক্রইমা মারমা। এরপরই শুরু হয় ফরোয়ার্ড উমেহ্লা মারমার একক আধিপত্য। পাহাড়ের দলটির ঝোড়ো ফুটবলের সামনে ৬-০ গোলে উড়ে গেছে কুষ্টিয়া ফুটবল একাডেমি। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়ে ৪ মিনিটে মামনি চাকমার গোলে এগিয়ে যায় রাঙামাটি।

ম্যাচের ২৯, ৩৫ এবং ৩৯ মিনিটে মাত্র ১০ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন উমেহ্লা। এই টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক; এর আগে চট্টগ্রামের আঞ্চলিক ফাইনালে তিনি প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন। চার ম্যাচে উমেহ্লার গোলসংখ্যা এখন আটটি। জাতীয় দলে অভিষিক্ত মামনি চাকমার সঙ্গে তাঁর বোঝাপড়া পাহাড়ের দলটিকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে উমেহ্লা তৃতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। এর আগে আঞ্চলিক সেমিফাইনালে যৌথভাবে এবং ফাইনালে এককভাবে এই সম্মাননা পেয়েছিলেন তিনি। পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন জাতীয় নারী দলের সাবেক ফরোয়ার্ড ও কোচ মাহমুদা শরিফা। ইয়ামাল কি সত্যিই পুরস্কারটি জিততে চেয়েছেন।

ম্যাচ শেষে উমেহ্লা জানান, সতীর্থদের চমৎকার সহযোগিতার কারণেই এই হ্যাটট্রিক সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ‘সামনে আরও গোল করে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চাই। আমাদের লক্ষ্য এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া।’

শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না স্টার নিউজ নারী ফুটবল: সেমিফাইনালে টাঙ্গাইল ও রাঙামাটি জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন নেতানিয়াহুর বিদায় কি ইসরাইলের নীতিতে আনবে বড় পরিবর্তন? ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১ জন, মোট প্রাণহানি ৪০০ সুস্থতায় দরকার সহজ কিছু অভ্যাস বলছে গবেষণা ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করবেন না স্টার নিউজ নারী ফুটবল: সেমিফাইনালে টাঙ্গাইল ও রাঙামাটি জামায়াতের নিন্দা |: সাংবাদিক রিপনকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও চাঁদা ছাত্রদল নেতা শাকিল মৃত্যুতে জিজ্ঞাসাবাদের মুখে এমপির ছেলে নুরুজ্জামান পেছাল এইচএসসি পরীক্ষার ফল, নতুন তারিখ ঘোষণা ভোটার তালিকার সংশোধনে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল কমিশন নেতানিয়াহুর বিদায় কি ইসরাইলের নীতিতে আনবে বড় পরিবর্তন? ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়